নজরবন্দি ব্যুরোঃ অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাড়ছে নিয়োগের উর্ধ্বসীমাও। শনিবার কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে। চাপের মুখে নতিস্বীকার মনে করছেন ওয়াকিবহাল মহল।
একইসঙ্গে কেন্দ্রিয় বাহিনী এবং অসম রাইফেলসের নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমাতেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। প্রথম ব্যাচের জন্য যদিও বয়সের ছাড় ৫ বছর অবধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক।


আরও পড়ুনঃ Contact Lens: কনট্যাক্ট লেন্স পরেই চোখের মেক আপ? সচেতন না হলেই পড়বেন বড় বিপদে
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন সিআরপিএফে ‘অগ্নিবীর’দের অগ্রাধিকার দেওয়া হবে। তার পর দিনই সামনে এল এই ঘোষণা। ইতিমধ্যে প্যারা মিলিটারি ফোর্সে যে ৭৩ হাজার পদ খালি রয়েছে, তা ভর্তি সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কেন্দ্রিয় সরকারের ‘অগ্নিপথ’ পরকল্পের বিরোধিতায় দেশের ১৩ টি রাজ্যে হিংসার ঘটনা ছড়িয়েছে। গত তিন দিন ধরে বিক্ষোভ চলে সারা দেশজুড়ে। শনিবার এর প্রতিবাদে ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিহারের একাধিক ছাত্র সংগঠন। বিহারের ১২ টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।



যদিও সকাল থেকে বিহারে হিংসার ঘটনা লেগেই রয়েছে। জেহানাবাদে একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বিহার জুড়ে শুরু হয় বিক্ষোভ। একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পরেই ১২ টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সকালে আরা জেলায় ড্রোনের মাধ্যমে রাখা হয়েছে নজরদারি। গত দুই দিন ধরে একাধিক বিজেপির দফতরে হামলার পর পাটনায় বিজেপি সদর দফতরে রয়েছে কড়া নিরাপত্তা।
চাপের মুখে নতিস্বীকার, বিশেষ ছাড় দিল কেন্দ্র

অন্যদিকে গতকাল তেলেঙ্গানায় সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।







