শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, পিছনে বড় কোনও চক্র? হাই কোর্টের নির্দেশে শুরু তদন্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ -এ এবার সিআইডি-ডিআইজির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ১ মাসের মধ্যে রিপোর্ট তলবের কথা বলা হয়েছে। উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে কী কী দুর্নীতি চলছে সেই বিষয়েও সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় সিআইডিকে সাহায্য করবে পশ্চিম মেদিনীপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা, আসতে পারেন শুভেন্দু, জানালেন স্পিকার

অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকার লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক গণেশ রজত শিক্ষা দফতরের কাছে বদলির আবেদন করেছিলেন। অভিযোগ, গত এক বছরে তিনি পাঁচ বার বদলির আবেদন করেন। এমনকি রাজ্য সরকারের উৎসশ্রীতেও আবেদন করেন। কিন্তু প্রথম দফায় স্কুল তাঁর আবেদন খারিজ করে দেয়।

Graduates to work as apprentice teachers in West Bengal schools | Education News,The Indian Express

গণেশের অভিযোগ, এক জন মধ্যস্থতাকারীর মাধ্যমে এর পর তিনি স্কুলের পরিচালন সমিতির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি গণেশের বদলি করিয়ে দেবেন বলে কথা দেন। বিনিময়ে ১ লক্ষ টাকা দাবি করেন। সেই অভিযোগ নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন গণেশ। মামলা চলাকালীন অডিও ক্লিপ শোনানো হয়। এরপরেই এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের 

শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের 
শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের

শুধুমাত্র স্কুল নয়, ঘটনার পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখবে সিআিডি ডিআইজি। এমনকি যেসমস্ত শিক্ষকদের বদলি হয়েছে তাদেরকেও এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন