আজ সন্দীপ ঘোষকে ফের তলব CBI-এর, খতিয়ে দেখা হবে ফোন রেকর্ড

আজ সন্দীপ ঘোষকে ফের তলব CBI-এর, খতিয়ে দেখা হবে ফোন রেকর্ড। বিশেষ করে খুন ও ধর্ষণ সংক্রান্ত হোয়াটস অ্যাপ চ্যাট, কল হিস্ট্রি, ও এসএমএস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। থামছেই না চিকিৎসকদের প্রতিবাদ। এবার চিকিৎসকদের পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষও। আর এই আরজি কর-কাণ্ডে ইতিমধ্যেই একাধিকবার তলব করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। দুদিন ধরে টানা ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ রবিবারও ফের তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। পাশাপাশি এবার সিবিআইয়ের স্ক্যানারে সন্দীপ ঘোষের মোবাইল ফোন।

আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় টানা জিজ্ঞাসাবাদের পর এবার সিবি আইয়ের নজরে সন্দীপ ঘোষের মোবাইল ফোন। খতিয়ে দেখা হবে তাঁর কল রেকর্ড। বিশেষ করে ওই ঘটনার দিন বা তার আগে ও পরের এই খুন ও ধর্ষণ সংক্রান্ত কোন হোয়াটস অ্যাপ চ্যাট, কল হিস্ট্রি, ও এসএমএস খতিয়ে দেখা হবে। অর্থাৎ এই সমস্ত প্রত্যেকটি বিষয় তাঁরা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও আজ জিজ্ঞসাবাদে মূলত তিনটি প্রশ্নের উপর বেশি জোর দেওয়া হতে পারে।

তা হল, হাসপাতালের সদস্যরা যে একাধিক প্রশ্ন করছে কর্তৃপক্ষের বিরুদ্ধে, সে বিষয়ে তিনি ঠিক কি কি জানেন। বিশেষ করে ওই তরুণীর পরিবার কে কেন তার আত্মহত্যার খবর দেওয়া হয়েছিল? কেন তাঁর পরিবারকে ৩ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল? দ্বিতীয়ত ওই খুন ও ধর্ষণের জন্য তিনি কাউকে ফোন করেছিলেন কিনা? এবং তৃতীয়ত কেন ওই সেমিনার রুমের পাশের রুমটি ভেঙ্গেফেলা হচ্ছিল? এ বিষয়ে তিনি কিছু অনুমতি দিয়েছিল কিনা? এই সব বিসয়গুলি খতিয়ে দেখতে আজ ফের তাঁকে তলব করেছে সিবিআই।

সূত্রের খবর, এই প্রাক্তন অধ্যক্ষের মানসিক অবস্থা খতিয়ে দেখতে দুজন মনোবিদ কেও ডাকা হয়েছে সিবিআইয়ের তরফে। যারা সন্দীপ ঘোষের সাথে কথা বলে তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখবেন। এছাড়াও দু জুন চিকিৎসকের সাহায্যও নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে তদন্তের কাজ দ্রুততার সাঙ্গেই চালিয়ে যাচ্ছেন সিবিআইয়ের আধিকারিক দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত