CBI: গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, কেষ্টর বিরুদ্ধে কী পদক্ষেপ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল। সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার এসপি রাজীব মিশ্রকে সরিয়ে দেওয়া হল। কলকাতা থেকে তাঁর বদলি করা হল পাটনায়। অন্যদিকে, কয়লা ও গরু পাচার মামলায় কলকাতার দায়িত্ব পেলেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার ডিআইজি জয়দেবন।

আরও পড়ুনঃ Calcutta High Court: আরও ৩ জনের চাকরি বাতিলের নির্দেশ, কি হবে বাকি দশ জনের?

এই মুহুর্তে গরু ও কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআইয়ের দুর্নীতি দমন বিভাগ। সমস্ত মামলাগুলিতেই বেড়েছে সিবিআইয়ের তৎপরতা। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন থেকে সমস্ত মামলার তদন্ত করবেন জয়দেবন।

গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, বদলাবে মামলার গতিপ্রকৃতি 
গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, বদলাবে মামলার গতিপ্রকৃতি 

কয়েক মাস ধরে গরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গরু পাচার মামলায় রাজীব মিশ্রের ভূমিকা নিয়ে বারবার আলোচনা হয়েছে। এখন তাঁকে পাটনায় কেন বদলি করা হল? তা নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, মঙ্গলবার অনুব্রত মণ্ডলের পরিচারক এবং গাড়ির চালককে তলব করেছে সিবিআই। তাঁদের ব্যাঙ্কের সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। সম্প্রতি সিউড়ির সমবায় ব্যনাক থেকে ১১৭ টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। সেই সমস্ত বিষয়েই জিজ্ঞাসবাদের জন্য তলব করা হয়েছে অনুব্রতের মেয়ে সুকন্যার গাড়িচালক তুফান মৃধা এবং কেষ্টর বাড়ির পরিচারক বিজয় রজককে।

গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, বদলাবে মামলার গতিপ্রকৃতি!

গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, বদলাবে মামলার গতিপ্রকৃতি 
গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, বদলাবে মামলার গতিপ্রকৃতি 

শুধুমাত্র সিবিআই নয়, অনুব্রতর সম্পত্তি খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইডি, আগামী ১২ জানুয়ারি দিল্লির হাইকোর্টে রয়েছে মামলার শুনানি। সেখান থেকেই স্থির হবে অনুব্রতর আগামী ভবিষ্যত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন