নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি এর আগে ২৫৫ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এদিন আরও ৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি রক্ষার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা। এবার তাঁদের তথ্য খতিয়ে দেখে চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাকি দশ জনের জন্য কী পদক্ষেপ নেবে আদালত? এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ Jashprit Bumrah: ফের বাদ পড়লেন বিধ্বংসী পেসার, চরম সমস্যায় ভারতীয় দল


এর আগে ১৪৩ জনের নথি খতিয়ে দেখার পরেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাকি ৩ জনের চাকরি বাতিল করা হয়নি। তাঁদের নথি আরও একবার খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। সেই তিনজনের চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।
সম্প্রতি বৃহস্পতিবার ফের ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট। একই সঙ্গে আদালতের তরফে ওই ৫৯ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে এখনও অবধি ২৫৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।

এর আগে এই মামলায় ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।কর্মরত শিক্ষকদের বক্তব্য, চার বছরের সময় ধরে কর্মরত রয়েছেন তাঁরা। চাকরি বাতিলের পর তাঁদের মামলায় পার্টি করা হয়নি। অর্থাৎ, তাঁদের বক্তব্য শোনা হয়নি। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কর্মরত শিক্ষকরা। পরে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের কথা শুনবে আদালত। একইসঙ্গে কী কারণে চাকরি বাতিল? তা জানাতে হবে আদালতকে।


২৬৯ জন চাকরি হারানো শিক্ষকদের হাইকোর্টে বক্তব্য পেশ করার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে ৫৪ জন হলফনামা জমা দিয়েছিলেন। তার মধ্যে ৫৪ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে একজনকে ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি। মোট মিলিয়ে এখনও অবধি ২৬৮ জনের মধ্যে ২৫৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও ৩ জনের চাকরি বাতিলের নির্দেশ, নজিরবিহীন পদক্ষেপ আদালতের

একইসঙ্গে বিচারপতির বক্তব্য ছিল, যারা চাকরি হারিয়েছেন, তাঁরা যদি টাকা ফেরত পেতে চান, জানাতে পারেন। তিনি টাকা ফেরতের জন্য ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ, দুর্নীতির মাথাকে ধরতেই এই পদক্ষেপ নিতে চান তিনি।







