আমার যা বক্তব্য সবটাই উত্তর দিয়েছি, ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জানালেন দেব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারকাণ্ডে মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে প্রায় ৫ ঘন্টা ধরে চলে অভিনেতা সাংসদ দেবের জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পর দেব জানিয়েছেন, আমার যা বক্তব্য সবটাই উত্তর দিয়েছি। যা জিজ্ঞেস করা হয়েছে, সবটাই উত্তর দিয়েছেন তিনি। 

আরও পড়ুনঃ ২৭ বছর বন্দী জীবন কাটিয়ে ছেলের কাছে ফিরলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার স্ত্রী

দেব জানিয়েছেন, গরুপাচারকাণ্ডের মূল অভিযুক্তকে তিনি চেনেন না। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা ভলে তিনি বলেন, একটা মানুষকে চিনি কি না সেটা নিয়েই আলোচনা হল। আমার স্টেট্মেন্ট নেওয়া হয়েছে। আমি যেভাবে পারব সহযোগিতা করব। তবে এখন  আর ডাকা হয়নি বলে জানিয়েছেন তিনি।

সিবিআই সূত্রে খবর, বেআইনি গরুপাচারের অভিযোগ বারবার উঠেছিল। সেই সন্দেহ নিয়েই গরুপাচারকাণ্ডে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিবিআই। সাক্ষীদের বয়ানে একাধিকবার দেবের নাম উঠে এসেছিল। প্রায় ৬ মাস ধরে সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এদিন দু’দফাইয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।

আমার যা বক্তব্য সবটাই উত্তর দিয়েছি, নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানালেন দেব

আমার যা বক্তব্য সবটাই উত্তর দিয়েছি, নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানালেন দেব
আমার যা বক্তব্য সবটাই উত্তর দিয়েছি, নিজাম প্যালেস থেকে বেরিয়ে জানালেন দেব

সিবিআই আধিকারিকদের বক্তব্য, তাঁদের হাতে যা সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্যকে সামনে রেখেই অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গরুপাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল কীভাবে কালো টাকা সাদা করতেন? এনামুলের থেকে টাকা নেওয়ার পর তিনি কোনও সুবিধা পাইয়ে দিতেন কী না সেবিষয়েও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর