সবটার তথ্য আমাদের হাতে নেই, স্ট্যাটাস রিপোর্টে দাবি CBI-এর

সবটার তথ্য আমাদের হাতে নেই, পাঁচ দিনের মাথায় তদন্ত শুরু করেছে বলে স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে সিবিআই। জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি শুরু। নির্দেশ অনুসারে আজ আরজিকর মামলার তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে জমা দিল সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট-এ সিবিআই উল্লেখ করে, পাঁচ দিনের মাথায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সিবিআই। তার আগে কী হয়েছে জানা নেই বলে দাবি স্টেটাস রিপোর্টে। এছাড়াও বৃহস্পতিবার শুনানিতে রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশ আগামিকালের মধ্যে জুডিশিয়াল অফিসারদের বকেয়া মেটাতে হবে। শুক্রবারের মধ্যে টাকা না মেটানো হলে মুখ্যসচিবকে হাজিরার নির্দেশ। মুখ্যসচিব হাজির না হলে তলব করার হুঁশিয়ারিও দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ দ্বিতীয় শুনানিতে একেবারে কঠোর ভুমিকায় সুপ্রিম কোর্ট। এদিন সকাল থেকেই সুপ্রিম কোর্টের একাশিক প্রশ্নে কার্যত নাস্তানাবুদ হয়ে পড়ে রাজ্যের আইন জীবী কপিল সিব্বল।

শুরুতেই আজ আরজিকর মামলার তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে জমা দিল সিবিআই। প্রধান বিচারপতি সিবিআই-এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখেন। এরপরেই বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্যের আইনজীবী। তবে এদিন সিবিআই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করে, “৫ দিনের মাথায় তদন্ত শুরু করেছে সিবিআই-এর। তার আগে কী হয়েছে সবটার তথ্য আমাদের হাতে নেই। পুলিশ যা দিয়েছে সেটা নিয়েই তদন্ত শুরু করা হয়েছে। স্ট্যাটাস রিপোর্টে এমনটাই দাবি সিবিআই-এর ।

Shamim Ahamed Ads

এছাড়াও ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের ভিডিওগ্রাফি কেন নয় বলে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আর জি করে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের ভিডিওগ্রাফি নয় কেন, প্রশ্ন প্রধান বিচারপতির। ডাক্তারি পড়ুয়াদের চাপে ভিডিওগ্রাফি বলে তোপ প্রধান বিচারপতির। দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু বলে দাবি সলিসিটর জেনারেলের। এরপরেই বিচারপতির প্রশ্ন ময়নাতদন্তের পর কীভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হল। এদিন উদ্বেগ প্রকাশ করে বিচারপতি পারদিওয়ালার মন্তব্য, “এই মামলায় রাজ্য যা করেছে তা আমি ৩০ বছরের কেরিয়ারে দেখিনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত