নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল পরিচালিত বীরভূমে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। ধৃত অভিযুক্তের নাম ফয়জল খান ওরফে পলাশ। ধৃত অভিযুক্তকে বগটুই থেকে গ্রেফতার করল সিবিআই। ফোনের টাওয়ার লোকেশন ধরেই তাঁর খোঁজ পায় তদন্তকারী অফিসাররা। আজই আদালতে পেশ করা হবে তাঁকে।
আরও পড়ুনঃ Sukanya Mondal: দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
উল্লেখ্য, ২১ মার্চ রাস্তার ধারে চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ। সে সময়ই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই বোমার আঘাতেই মৃত্যু হল ভাদুর। সেই ঘটনার পরেই বগটুইয়ের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।

সেই ঘটনার পদ থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত ফয়জল খান। ঘটনার পর দিন থেকেই ভাদু শেখের মূল ষড়যন্ত্রী হিসাবে পলাশের নাম উঠে আসে। এরপর ভাদু শেখের খুনের জায়গা থেকেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চার জনের ছবি উঠে এসেছিল। সেখানে পলাশে ছবি দেখা গিয়েছিল। গতকাল রাতে সিবিআই আধিকারিকরা তাঁর টাওয়ার লোকেশন ধরেই গ্রেফতার করেছে পলাশকে। আজই আদালতে পেশ করা হবে পলাশকে।
ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার, তালিকায় আর কারা?

এর আগে ভাদু শেখের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করে সিবিআই। এর আগে ভাদু শেখের খুনের ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। আজ আবার মূল অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই।



