উস্কানিমূলক ভাষণের অভিযোগ লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে, এবার সন্ত্রাসদমন আইনে মামলা

Arundhati Roy:UAPA ১৩ নম্বর ধারাতেও তাঁদের অভিযুক্ত করার আবেদন করেছিল দিল্লি পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উসকানিমূলক ভাষণ। রেহাই পেলেন না লেখিকা অরুন্ধতী রায়ও! ১৪ বছরের পুরনো অভিযোগের ভিত্তিতে বুকার পুরস্কার জয়ী সাহিত্য়িকের বিরুদ্ধে UAPA আইনে মামলা করার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ হাল ফেরাতে বিজেপির রাজ্য সভাপতি পদে কাকে প্রয়োজন? ৬৩ শতাংশ বলছেন দিলীপ ঘোষ!

arundhuty2

এছাড়াও UAPA ১৩ নম্বর ধারাতেও তাঁদের অভিযুক্ত করার আবেদন করেছিল দিল্লি পুলিশ।এদিকে অরুন্ধতী রায় এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় নয়াদিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর। সেটাও ওই নির্দেশে যোগ করেছেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অরুন্ধতী রায় এবং শেখ শওকত হোসেনের পক্ষ থেকে। অন্যদিকে কাশ্মীরের এক সামাজিক কর্মী সুশীল পণ্ডিতের করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এছাড়া গত ১৩ বছর আগে ‘আজাদি দ্য ওনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অরুন্ধতী রায় কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়ে ছিলেন বলেই অভিযোগ।

উস্কানিমূলক ভাষণের অভিযোগ লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে, এবার সন্ত্রাসদমন আইনে মামলা

arundhuti1

ওই সভায় অরুন্ধতীর সঙ্গে আরও একাধিক জনের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ উঠেছিল। ২০১০ সালে দায়ের করা ওই মামলায় বিদ্বেষ ছড়ানো, সম্প্রীতির জন্য ক্ষতিকর কাজ করা, জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর বক্তব্য রাখার অভিযোগ করা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর