অভিষেকের আমতলার কার্যালয় ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাই কোর্টের

ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের একাংশ ভাঙাকে ঘিরে কলকাতা হাই কোর্টে জরুরি শুনানি। আদালতের নির্দেশ, আপাতত নতুন করে কোনও ভাঙচুর বা নির্মাণ করা যাবে না। তবে ইতিমধ্যে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তাতে এই মুহূর্তে হস্তক্ষেপ করেনি আদালত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ভাঙার ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রবিবার জরুরি শুনানির পর বিচারপতি রাজা বসু চৌধুরী নির্দেশ দেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ভবনের বর্তমান অবস্থাই বজায় রাখতে হবে। অর্থাৎ, নতুন করে ভবনের কোনও অংশ ভাঙা বা সেখানে নতুন কোনও নির্মাণ করা যাবে না। তবে প্রশাসনের ইতিমধ্যেই সম্পন্ন হওয়া ভাঙার কাজে আদালত এই পর্যায়ে হস্তক্ষেপ করেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন