নড্ডার বৈঠক সত্ত্বেও অনশনে অনড় ওয়াংচুক! শাহ-ধর্মেন্দ্রর ৪ ঘণ্টার বৈঠকে কী হল, জল্পনা তুঙ্গে

সোমবার সংসদ অভিযানে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মধ্যেই 'ককরোচ' দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নড্ডা। হাসপাতাল থেকে ওয়াংচুকের ঘোষণা— অনশন চলবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: সোমবার দিল্লির (Delhi) রাজপথ কার্যত রণক্ষেত্র। সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) মিছিল আটকাতে ব্যারিকেড, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস— সবই করল পুলিশ। ধরপাকড় করা হল ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা (J.P. Nadda) বৈঠকে বসলেন ‘ককরোচ’ দলের প্রতিনিধিদের সঙ্গে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) নিয়ে চার ঘণ্টা বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর হাসপাতালের বিছানায় শুয়ে সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) জানিয়ে দিলেন— দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁর অনশন চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন