ডিম-ভাত থেকে থাকার ব্যবস্থা, ২১ জুলাইয়ের প্রস্তুতিতে কালীঘাটকে টেক্কা ঋতব্রত শিবিরের!

২১ জুলাই শহিদ দিবস ঘিরে বদলে গেল তৃণমূলের রাজনৈতিক ছবি। জেলা থেকে আসা কর্মীদের জন্য ডিম-ভাত, সয়াবিনের মেনু ও থাকার ব্যবস্থা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। অন্যদিকে সীমিত আয়োজনেই থাকছে কালীঘাট শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় ২১ জুলাই শহিদ দিবসের (Martyrs’ Day) সমাবেশ ঘিরে এবার শুধু রাজনৈতিক বার্তা নয়, কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। জেলা থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য ডিম-ভাত, সয়াবিনের তরকারি এবং রাতের থাকার ব্যবস্থা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram Anushilan Kendra) এবং একাধিক গেস্ট হাউসে কর্মীদের রাখার পরিকল্পনা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন