আমতলার পার্টি অফিস ভাঙা মামলায় হাই কোর্টে রাজ্যের বড় দাবি। ভাঙা অংশ লিপস অ্যান্ড বাউন্ডসের নয় বলে জানানো হয়েছে। ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ আদালতের।
অতীন ঘোষের আগাম জামিন মামলায় অন্তর্বর্তী স্বস্তি। কলকাতা হাই কোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে।
OBC সংরক্ষণ মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। ১৮ মে-র সরকারি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ নয়, আপাতত ৭৪টি জনগোষ্ঠী OBC তালিকার বাইরে থাকছে।
কাজ করতে বাধা দেওয়ার অভিযোগে সুদেষ্ণা রায়-সহ কয়েকজনের আদালত অবমাননার আবেদন। কলকাতা হাই কোর্ট জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে।
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ভাঙার ঘটনায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের। আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনের বর্তমান অবস্থাই বজায় রাখতে হবে।
বিধানসভার সই জাল মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আরও এক মাস বাড়াল কলকাতা হাই কোর্ট। তবে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ বহাল রয়েছে।
তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তারের পর সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন নির্মল ঘোষ। কলকাতা হাই কোর্টে চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে।
গুন্ডাদমন আইন কার্যকর হতেই শুরু হল আইনি লড়াই। সোমবার থেকে পশ্চিমবঙ্গে ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন’ বলবৎ হওয়ার দিনেই তার বৈধতা নিয়ে...
টালার বহুচর্চিত পকসো মামলায় সাত বছর পর বড় রায়। কিশোরীর গর্ভধারণের ঘটনা সত্য হলেও অভিযুক্ত সৎ বাবার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বেকসুর খালাস দিল কলকাতা হাই কোর্ট।
২১ জুলাইয়ের সভার জন্য ধর্মতলায় অনুমতি চেয়ে পুলিশের কাছ থেকে উত্তর না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল। শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে।
ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের কড়া পর্যবেক্ষণের পর আবেদন প্রত্যাহার করা হয়।
বুধবার বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট অনুমতি দিলেও বেঁধে দিয়েছে সময়, সংখ্যা ও রুটের শর্ত। বিস্তারিত পড়ুন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানির আবেদন ফের গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারের আগে শুনানি নয় বলে জানাল আদালত।