গরু ও কয়লা পাচার কাণ্ডের পাণ্ডা বিনয়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু ও কয়লা পাচার কাণ্ডের পাণ্ডা বিনয়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্টগরু ও কয়লা পাচার কাণ্ডে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হোক। এই আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন গরু ও কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র। কিন্তু সেই আর্জি আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ আজ দশ জনপদে বৈঠক মমতা-সনিয়ার, এদিকে দু’দিন ধরে রাহুলের মিটিং-এ নেই TMC

গত রবিবার এই এক আর্জি  সিবিআই  খারিজ করে দেয়। রায় দিতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দেন, সিবিআই তদন্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। নিজের মতো করেই তদন্ত করতে পারবে তারা।

প্রসঙ্গত এই ঘটনার তদন্ত শুরু হবার পরেই ফেরার বিনয়। তিনি এখন আছেন ভানুয়াতুরে। কিছুদিন আগে বিনয় সর্ত দিয়েছিলে গ্রেফতার না করলে তিনি তদন্তে সহযোগিতা করবেন। আর এবার তিনি ভার্চুয়াল শুনানির কথা বলেছিলেন।

কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর এই শর্ত মানতে রাজি হননি। আর CBI এর সেই ইচ্ছের উপর শিলমোহর দিয়েছে আদালত।

গরু ও কয়লা পাচার কাণ্ডের পাণ্ডা বিনয়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

অপর দিকে আজ নিজাম প্যালেসে বিনয়ের বাবা-মায়ের ভুয়ো কোম্পানি কাণ্ডে জিজ্ঞাসাবাদে হাজিরা দেওয়ার কথা থাকলেও আসেননি তারা। বেলা ১১ টায় হাজিরার সময় থাকলেও পাত্তা নেই তাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত