Calcutta High Court: বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ আরও ১ মাস বাড়ানোর আবেদন হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ভোটের গণনা পরবর্তী দশদিন রাজ্যে বাহিনী থাকবে বলেও জানিয়েছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এবার আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন রাখার দাবিতে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। শুক্রবার শুনানি চলে প্রধান বিচারপতির এজলাসে।

আরও পড়ুন: গতবারেও তাঁর কাঁধে ছিল গুরুদায়িত্ব, সেই পার্থকে ছাড়াই প্রথম ২১ জুলাই তৃণমূলের

Shamim Ahamed Ads

বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি ছিল, রাজ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে। এখনই কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সমস্যা হবে। আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী আরও চার সপ্তাহ বাংলায় থাকলে কি সমস্যা হবে? আদালতের মন্তব্য বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ আরও ১ মাস বাড়ানোর আবেদন হাইকোর্টে

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত আর্জিতে সায় দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন। শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন করে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসলে কেন্দ্রের টাকা খরচ হবে, কমিশনের সমস্যা কোথায়? উত্তরে কমিশনের তরফে জানানো হয়েছিল, ভোটের জন্য ভিন রাজ্য থেকে পুলিশ আনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন কেন্দ্রীয় বাহিনী আসলে নতুন করে ব্যবস্থা করতে হবে। যদিও সওয়াল-জবাবের পর হাইকোর্টের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট।

বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ আরও ১ মাস বাড়ানোর আবেদন হাইকোর্টে

পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকেই বাংলায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বোমবাজি, গুলি চালানোর মত ঘটনায় আতঙ্কের ছবি ফুটে ওঠে বিভিন্ন এলাকায়। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয় ভোট গণনার পরবর্তী দশদিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। উল্লেখ্য, আগামী ২২ তারিখ কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ শেষ হচ্ছে।

বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ আরও ১ মাস বাড়ানোর আবেদন হাইকোর্টে

বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ আরও ১ মাস বাড়ানোর আবেদন হাইকোর্টে
বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ আরও ১ মাস বাড়ানোর আবেদন হাইকোর্টে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত