স্কুল চালাতে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে মন্ত্রিপরিষদ, অভিনব উদ্যোগ প্রাথমিক স্কুলে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাট : ক্ষুদে পড়ুয়ারা যাতে নিজেদের অভাব-অভিযোগের বিষয়গুলি নিজেরাই খেয়াল রাখতে পারে সেই লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রতিবছর ক্ষুদে পড়ুয়াদের মধ্যে থেকেই মন্ত্রিপরিষদ গঠন করে থাকেন। নির্দিষ্ট দিনে ক্ষুদে পড়ুয়ারা নিজেরাই ভোট দান করে সেই মন্ত্রিপরিষদ গঠন করে।

আরও পড়ুনঃ রাজ্যপালের ভাষণের আলোচনায় মুখ্যমন্ত্রী, বিজেপির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা

ক্ষুদে পড়ুয়ারা শিক্ষালয়ে পড়তে এসে যাতে নিজেদের কি কি প্রয়োজন রয়েছে তা শিক্ষকদের কাছে পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যেই এই মন্ত্রিপরিষদ গঠন বলে জানা গেছে। দীর্ঘ দু’বছর করোনার সংকটের কারণে এই মন্ত্রিপরিষদ গঠন হয়নি।

করোনার আগ্রাসন কিছুটা বাগে আসতেই আবার পুরনো ছন্দে ফিরেছে প্রাথমিক স্কুল গুলি। স্কুল গুলি আবার ক্ষুদে পড়ুয়াদের কোলাহলে মুখরিত। সেদিকে লক্ষ রেখেই দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় কর্তিপক্ষ আজ ক্ষুদে পড়ুয়াদের নতুন মন্ত্রিপরিষদ গঠনের কাজ সমাপ্ত করলো।

মন্ত্রিপরিষদ গঠন উপলক্ষে দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফুচকা উৎসবের আয়োজন করলেন বিদ্যালয়ের শিশুদের জন্য। বালুরঘাট থানার প্রত্যন্ত গ্রাম দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের চাহিদার কথা মাথায় রেখে আজ এই ফুচকা উৎসবের আয়োজন করা হয়। অতীতে এই স্কুলের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ গঠন উপলক্ষে তাল উৎসবের আয়োজন করা হয়েছিল।

স্কুল চালাতে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে মন্ত্রিপরিষদ, অভিনব উদ্যোগ প্রাথমিক স্কুলে

এ বছর সেই উৎসব পরিবর্তিত হয়ে ফুচকা উৎসবে রূপান্তরিত হয়েছে। আগামী বছর এই মন্ত্রিপরিষদ গঠন উপলক্ষে অন্য কোন উৎসব পালন করবেন বলে স্কুলের প্রধান শিক্ষক মানস মীর জানিয়েছেন। পাশাপাশি স্কুলের প্রধানমন্ত্রী মৌমিতা হেমরম জানায় আজ স্কুলের মন্ত্রিপরিষদ গঠন উপলক্ষে তাদের ফুচকা উৎসব আয়োজিত হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর