সাত সকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ, মৃত্যু এক ব্যবসায়ীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে মর্মান্তিক ঘটনা শহর কলকাতায়। মা উড়ালপুল থেকে মরণঝাঁপ এক ব্যক্তির। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু এত সকালে তিনি কেন মা ফ্লাই ওভারে গিয়েছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ Manike Mage Hithe Bengali Meaning, ‘মানিকে মাগে হিথে’ গানটার বাংলা অর্থ জানেন কি?

ঘটনার তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, রবিবার সকালে প্রণব কুন্ডু নাম ওই ব্যক্তি বাইক নিয়ে মা ফ্লাই (maa flyover) ওভারে ওঠেন। এককাই ওপর থেকে ঝাঁপ দেন। বিকট আওয়াজ পেয়ে ছুতে আসেন স্থানীয়রা।

সাত সকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ, মৃত্যু এক ব্যবসায়ীর
সাত সকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ, মৃত্যু এক ব্যবসায়ীর

তাঁরা এসেই বৃদ্ধকে পরে থাকতে দেখেন। তাঁরাই উদ্ধার করে নিয়ে যায়। বৃদ্ধের বাইক ও চটি উদ্ধার করা হয়েছে। তাঁর পকেট থেকে উদ্ধার হয় পরিচয়পত্র। সেখান থেকেই তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানা যায়। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।

সাত সকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ

ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ে মন্দা চলার কারণে তিনি বেশ কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর