নজরবন্দি ব্যুরোঃ চাকা গড়ানোর পয়লা দিনেই ধাক্কা, করোনা কালে সংক্রমণ রুখতে গত মাস খানেক গনপরিবহণ বন্ধ আছে রাজ্যে। এই মুহুর্তে টেন চলাচল শুরু না হলেও, শুরু হয়েছে বাস চলাচল। আজই ছিল তার পয়লা দিন। একে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও বাসের দেখা না পেয়ে শহর জুড়ে নাকাল যাত্রীরা। বহু দিন বাদে বাসের আসায় দাঁড়িয়ে থেকেও দেখা মেলেনি বেসরকারি বাসের।
আরও পড়ুনঃ ভোট যুদ্ধের প্রস্তুতির মাঝেই অসুস্থ মুলায়ম, হাসপাতালে ভর্তি সিনিয়র যাদব
মোড়ে মোড়ে হয়রানির শিকার। তার মধ্যেই চাকা গড়ানোর প্রথম দিনেই ধাক্কা বাসে। নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডের কাছে দুর্ঘটনা ঘটেছে হাওড়া মেটিয়াবুরুজ রুটের এক মিনি বাসের। স্থানীয় সুত্রের খবর নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে সজোরে ধাক্কা মাসে বাসটি। এখনো পর্যন্তের খবর অনুযায়ী দুর্ঘটনায় আহত হয়েছেন ১৯ জন যাত্রী। তাঁদের মধ্যে গুরুতর আহত ৩ জন। দুমড়ে-মুচড়ে গিয়েছে বাসটিও।
চাকা গড়ানোর পয়লা দিনেই ধাক্কা, রেড রোডে দুমড়ে মুচড়ে গেল মিনি বাস, সূত্রের খবর বাসটিতে এই মুহুর্তে ছিল জনা ৩০ যাত্রী। রেড রোোডের কাছে বিপরিীত দিক থেকে একটি মোটোরবাইক এসে ধাক্কা মারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস। বাইক আরোহী তৎক্ষণাৎ পালিয়ে গেলেও চোট পেয়েছেন বাস চালক সহ অনেকেই। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে ঘটনার প্রেক্ষিতে ফোর্ট উইলিয়ামের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখবে পুলিশ।



