ভোট যুদ্ধের প্রস্তুতির মাঝেই অসুস্থ মুলায়ম, হাসপাতালে ভর্তি সিনিয়র যাদব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট যুদ্ধের প্রস্তুতির মাঝেই অসুস্থ মুলায়ম, গত বহরের পর এবার ফের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সমাজ বাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবকে। সামনের বছরেই ভোট যুদ্ধ উত্তর প্রদেশে। এবার মায়াবতীর হাত ছেড়ে লড়ছে সমাজবাদী পার্টি। ঘরের মাটিতে যুদ্ধ জয়ের ছক তৈরি করছে অখিলেশ। তার মাঝেই ফের অসুস্থ সিনিয়র যাদব। শারিরীক অবস্থার অবনতি হওয়ায়  গতকালই তাঁকে ভর্তি করা হয়েছে হরিয়ানার মেদান্ত হাসপাতালে।

আরও পড়ুনঃ মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে অফিস যাত্রীরা, সময়ে দেখাই দিচ্ছে না বেসরকারি বাস

গত বছর মূত্রনালির সমস্যা নিয়ে বেশ ভুগেছিলেন তিনি।ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে ফিরে টিকা নেওয়ার পরেও করোনা পজিটিভ হয়েছিলেন, গত অক্টোবরে ভর্তি হয়েছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালেই। তার পরে ফের অসুস্থ। বয়স জনিত কারণে শরীর খারাপ ছিলই, ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুলায়ম সিং যাদবকে গুরুগ্রামের হাসপাতালে ভর্তি করানো হয়।।

ভোট যুদ্ধের প্রস্তুতির মাঝেই অসুস্থ মুলায়ম, হাসপাতালে ভর্তি সিনিয়র যাদব। সুত্রের খবর পরিস্থিতি বিচার করে একাধিক পরিক্ষা নিরীক্ষা করানো হয়েছে। সেসবের রিপোর্ট এলেই হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়ে বর্ষীয়ান রাজনীতিবিদের শারিরীক অবস্থার কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন