মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে অফিস যাত্রীরা, সময়ে দেখাই দিচ্ছে না বেসরকারি বাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে অফিস যাত্রীরা, আজ থেকে রাজ্য জুড়ে চলবে সরকারি বেসরকারি বাস এমনটাই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। গতকালও পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন আজ থেকেই রাজ্য জুড়ে রাস্তায় নামছে কয়েক হাজার বেসরকারি বাস। সেই মতই আজ শহরের রাস্তায় রাস্তায় সকাল থেকে অপেক্ষা করেছেন অফিস যাত্রীরা। কিন্তু কোথায় বাস।

আরও পড়ুনঃ শিশুদের কোভভ্যাক্স ট্রায়াল নয়! সেরামের আবেদনে না কেন্দ্রের

সংক্রমণ রুখতে  রাজ্যে একাধিক বিধিনিষেধ চালু করেছেন মুখ্যমন্ত্রী, ধীরে ধীরে তা শিথিল হলেও বন্ধ ছিল গণ পরিবহন। অথচ অফিস কাছারি খুলে যাওয়ায় বহু কস্টে এবং খরচ করে পথ উজিয়ে অফিস যেতে হচ্ছিল সকলকে। ট্রেন এখনো বন্ধ থাকলেও দিন কয়েক আগেই মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন জুলাইয়ের প্রথম দিন থেকেই যাত্রী পরিবহণে রাস্তায় নামবে বেসরকারিও সরকারি বাস। পরিষেবা চালু  হওয়ায় সকলেই ভেবেছিলেন কিছুটা মুক্তি পাবেন ভোগান্তি থেকে।

মহানগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে অফিস যাত্রীরা,  কিন্তু কোথায় কি উল্টে রাস্তায় দাঁড়িয়ে থেকে হয়রানি। দিন কয়েক আগেই দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে বাস সংগঠন গুলি জানিয়েছিল, ভাড়া না বাড়ালে রাস্তায় নামবেনা তারা। এমনিতেই গত বছর থেক এখন পর্যন্ত বেশ কয়েকমাস ধরেই বন্ধ ছিল বাস পরিষেবা। তাদের দাবি জ্বালানির দাম বৃদ্ধির কথা ভেবে বাড়ানো হোক ভাড়া, নূন্যতম করা হোক ১০ টাকা। তবে রাজ্যের তরফ থেকে এখনই বাস ভাড়া বাড়ানোয় সায় দেওয়া হয়নি। এদিকে নিয়ম শিথিলের প্রথম দিনেই বাস চলায় বেনিয়ম ঘটিয়ে কলকাতা সহ শহরতলিতে যাত্রীদের নাকাল করছে বেসরকারি বাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত