শিশুদের কোভভ্যাক্স ট্রায়াল নয়! সেরামের আবেদনে না কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিশুদের কোভ্যাক্সিন ট্রায়াল নয়! সেরামের আবেদনের ওপর না জানিয়ে দিল কেন্দ্র সরকার। দীর্ঘকরোনা কালে দেশে যে দুই সংস্থা টিকা তৈরি করে চলেছে তাদের মধ্যে একটি সেরাম। এবং এই মুহুর্তে দেশে সবথেকে বেশি পরিমানে টিকার তৈরি করছে এই সংস্থা। কোভ্যাক্সিনের পর কোভভ্যাক্স তৈরি করছে তারা। আর সেই মতোই শিশুদের শরীরে  তার ট্রায়ালের অনিউমতি চেয়ে আবেদন করেছিল পুনের ইন্সটিটিউট।

আরও পড়ুনঃ দেশে করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী! বাড়ল মৃত্যু

কোভ্যাক্সিনের পরেই মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে আদর পুনেওয়ালার সেরাম। গত সোমবার কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে ৪৬০ জন ১২-১৭ বছর বয়সি ও ৯২০ জন ২-১১ বছর বয়সিদের উপরে কোভোভ্যাক্সের ট্রায়াল চা‌লানোর অনুমতি চেয়েছিল সেরাম। তবে আপাতত তাতে সিলমোহরের বদলে না জানিয়েছে কেন্দ্র। তাদের যুক্তি এই মুহুর্তে বিশ্বে কোথাও স্বীকৃতি পায়নি এই ভ্যাকসিন।

শিশুদের কোভভ্যাক্স ট্রায়াল নয়!  এখনই শিশুদের ওপর প্রয়োগ করার কোন রিস্ক নেওয়া যাবে না। বলা হয়েছে কমবয়সিদের উপরে এখনই প্রয়োগ না করে প্রয়োজনে আগে ১৮ ঊর্ধ্বদের শরীরে টিকার ডোজের ট্রায়াল করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক। আপাতত দেশে থেমে আছে কভভ্যাক্সের দ্বিতিয় তৃতিয় দফার ট্রায়াল। এমনিতেই টিকাকরন নিয়ে টিকাকরনের আকাল এবং দামের ফারাক নিয়ে দীর্ঘদিন ধরে চাপান উতর চলছে কেন্দ্র এবং রাজ্য গুলির মধ্যে। দেশের মানুষের চাহিদা অনুযায়ী একাধিক সংস্থাকে টিকা তৈরির অনুমতি দিয়েছে মোদি সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত