ফিরেই আগুন! বুমরাহ–বিষ্ণোইয়ের দাপটে গুয়াহাটিতে অল্প রান নিউজিল্যান্ডের, প্রথম বলেই আউট সঞ্জু

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়ের ছন্দ বজায় রাখল ভারত। গুয়াহাটিতে বুমরাহ ও বিষ্ণোইয়ের দুরন্ত বোলিংয়ে ৯ উইকেটে ১৫৩ রানে থামল নিউজিল্যান্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জয়ের ছন্দ অটুট রাখাই ছিল লক্ষ্য। আর সেই কাজটা সিরিজের আগেই সেরে ফেলতে রবিবার গুয়াহাটিতে নামল ভারত। ফলও মিলল হাতেনাতে। দলে ফিরেই ম্যাচের রাশ নিজেদের মুঠোয় নিয়ে নিলেন Jasprit BumrahRavi Bishnoi। তাঁদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না New Zealand cricket team—৯ উইকেটে মাত্র ১৫৩ রানে থেমে গেল কিউয়িদের ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে আর দিন দশেক। সেই প্রেক্ষাপটে এই ম্যাচ ভারতের কাছে ছিল শুধু আরেকটা জয় নয়, বরং আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ। গুয়াহাটিতে ভারত দু’টি পরিবর্তন করে—বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংয়ের জায়গায় দলে ফেরেন বুমরাহ ও বিষ্ণোই। সিদ্ধান্ত যে একদম ঠিক ছিল, তা প্রমাণ হয়ে গেল শুরু থেকেই।

ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা। Harshit Rana-র বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন Devon Conway। দ্বিতীয় ওভারেই আরও বিপদ—Hardik Pandya-র বলে ৪ রানে আউট Rachin Ravindra

৩৫ রানে তিন উইকেট পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেন Glenn PhillipsMark Chapman। দু’জনের ৫১ রানের জুটি কিছুটা আশা দেখালেও, বিষ্ণোইয়ের বলে ৩২ রানে চ্যাপম্যান ফিরে যেতেই ফের ভাঙন। এরপর একে একে ফেরেন Daryl Mitchell (১৪) ও ফর্মে থাকা ফিলিপস (৪৮)।

মাঝের ওভারগুলোতে পুরোপুরি নিয়ন্ত্রণ নেন বুমরাহ। তাঁর আগুনে ইয়র্কারে বোল্ড হন Tim Seifert (১২), পরে ফেরেন Kyle Jamieson (৩) ও Mitchell Santner (২৭)। শেষদিকে Matt Henry রান আউট হলে কিউয়িদের ইনিংস কার্যত শেষ হয়ে যায়।

বোলিং পরিসংখ্যানেই ভারতের দাপট স্পষ্ট—বুমরাহ ৩ উইকেট, বিষ্ণোই ২, হার্দিক ২ এবং হর্ষিত রানা ১ উইকেট নেন।

ব্যাটিংয়ে ভারতের নজর থাকবে ধারাবাহিকতা ফেরানোয়। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর কিছুটা ছন্দ হারানো Suryakumar Yadav রায়পুরে পুরনো মেজাজে ফিরেছেন। তাঁর সঙ্গে Ishan Kishan-ও নজরে। আগের ম্যাচে রান না পাওয়া Abhishek SharmaSanju Samson আজ সুযোগ কাজে লাগাতে মরিয়া থাকবেন।

তবে সবকিছুর মাঝেই একটাই কথা—গুয়াহাটিতে দলে ফিরেই বুমরাহ–বিষ্ণোই যে পুরোপুরি ‘সুপারহিট’, তা নিয়ে কোনও সংশয় নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন