নজরবন্দি ব্যুরো: মন ভার কলকাতার আকাশের…সকলকে ছেড়ে চলে গিয়েছেন বুদ্ধদেব গুহ। যিনি এতোবছর ধরে নিজের কলম আর কথার মাধ্যমে বাঁচতে শিখিয়েছেন বহু বহু মানুষকে আজ সবাইকে থামিয়ে, স্থির দাঁড় করিয়ে চলে গেলেন প্রবীন সাহিত্যিক।
আরও পড়ুনঃ দেশে করোনা গ্রাফ নিম্নমুখী, চিন্তা বাড়াচ্ছে কেরল-মহারাষ্ট্র
লেখনী, কলম, গল্প কথা আর সুরের এক অনবদ্য মিশ্রণ ছিলেন তিনি। এক অরণ্য প্রেমী লেখকের মধ্যে এক প্রেমিক সত্বা লুকিয়ে থাকতো বরাবর। বেরিয়ে আসতো মাঝে মাঝে আর দুইয়ের মিলনে মুগ্ধ করত পাঠক কুলকে।
মন ভার কলকাতার আকাশের…বুদ্ধদেবের প্রয়াণে শোক সব মহলে

বয়স হয়েছিল বছর ৮৫। মাস খানেক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব। হাসপাতালে ভর্তি থাকাকালীন গুজব রটেছিলো তাঁর মৃত্যুর। বাইরের গুজব- ভেতরের ভাইরাস সকলকে পাশ কাটিয়ে মনের জোর ধরে রেখেছিলেন। হাসপাতালেরর বিছানাতে শুয়েই গুনগুন করতেন, করতেন সাহিত্য চর্চাও। শেষমেশ মনের জোরে হারিয়েছিলেন ডায়বেটিস-কোভিড-নিউমেনেয়া সকলকে, ৩৩ দিন পর ঘরে ফিরেছিলেন মে মাসের শেষের দিকে।
দিন কয়েক আগেই পোস্ট কোভিড সমস্যায় ফের অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। গত ৩১ জুলাই বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আর সেখানেই গত রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তিনি সশরীরে না থাকলেও তাঁর লেখা গ্ৰন্ত্র ‘জঙ্গল মহল’ থেকে শুরু ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’ র মত একের পর এক উপন্যাসের মাধ্যমে পাঠক মনে জীবন্ত হয়ে থাকবেন সারাজীবন।



