নজরবন্দি ব্যুরো: দেশে করোনা গ্রাফ নিম্নমুখী, মহামারীর তৃতীয় ঢেউ রুখতে এখন আপ্রাণ চেষ্টা করছে ভারত। সপ্তাহের প্রথম দিনই, দেশে করোনা গ্রাফ নিম্নমুখী, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন, রবিবারের তুলনায় তা অনেকটা কম।
আরও পড়ুনঃ রাজ্যে সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মহানগরী! টানা ৩ দিন ১০০-র বেশি
তবে এর মধ্যে শুধুমাত্র কেরলেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। পাশাপাশি একদিনের করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩৪ হাজার ৭৬৩ জন। দেশে করোনা গ্রাফ নিম্নমুখী, তবে এই মুহূর্তে দেশের কোভিড গ্রাফে সবচেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। এই দুই রাজ্যেই সংক্রমণের হারই ঊর্ধ্বমুখী।
দেশে করোনা গ্রাফ নিম্নমুখী, থার্ড ওয়েভ রুখতে কড়া হচ্ছে কেন্দ্র।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কেরলে ২৯ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। সংক্রমণে রাশ টানতে প্রতি রবিবার করে অতি সংক্রমিত এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারির পথে বিজয়ন সরকার। সামনে উৎসবের মরশুম।
সেপ্টেম্বরের গোড়া থেকে টানা প্রায় ২ মাস ধরে দেশে নানা সম্প্রদায়ের নানা উৎসব পালিতে হবে। জমায়েত থেকে ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। তা রুখতেই এবার কড়া কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এ মাসেও বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান।
জোর দেওয়া হচ্ছে টিকাকরণেও। ইতিমধ্যে ৬৩ কোটি ৪৩ লক্ষ মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের সবাইকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। পাশাপাশি শুরু হতে পারে ছোটদের ভ্যাকসিনেশন পদ্ধতিও।



