Buddhadeb Bhattacharya: সংক্রমণ কমেছে, শারীরিক অবস্থার উন্নতি, এবার ছুটি চাইছেন বুদ্ধবাবু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন। রক্তে সংক্রমণের মাত্রা কমেছে। নন ইনভেসিভ ভেন্টিলেশনে আনা হয়েছে। তাঁকে পালমোনারি ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন হাসপাতালে কাটানোর পর এবার বাড়ি ফিরতে চাইছেন বুদ্ধবাবু।

আরও পড়ুন: আজই সাংবাদিকদের মুখোমুখি নুসরত, অভিযোগের জবাব দেবেন সাংসদ?

জানা গিয়েছে, শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হালকা হালকা হাত নাড়তে পারছেন, চোখ খুলেছেন, কথায় জবাব দিচ্ছেন। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তা বলছেন। আর এবার সুস্থ হয়েই চিকিৎসকদের কাছে অনুরোধ করছেন, তাঁকে যেন বাড়ি যেতে দেওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসনালি এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, রক্তে সিআরপির পরিমাণ কম থাকায় ইনফ্ল্যামেশন কম হচ্ছে। সংক্রমণের মাত্রা কমলে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখলে দেখা যায় বুদ্ধদেববাবু স্বাভাবিকভাবেই নিশ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। এরপর তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংক্রমণ কমেছে, শারীরিক অবস্থার উন্নতি, এবার ছুটি চাইছেন বুদ্ধবাবু

প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি যেতে চাইলেও এখনই তাঁকে ছুটি দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকেরা। জানা গিয়েছে, বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে মেডিক্যাল বোর্ড বসবে। তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ১০-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এখনও রাইলস টিউবের মাধ্যমে তরল খাবার দেওয়া হচ্ছে। একটানা বাইপ্যাপ সাপোর্টেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখছেন না চিকিৎসকেরা। শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও সংকট কাটেনি বলেই ধারণা করা হচ্ছে।

সংক্রমণ কমেছে, শারীরিক অবস্থার উন্নতি, এবার ছুটি চাইছেন বুদ্ধবাবু

উল্লেখ্য, গত শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। নয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সিপিএম নেতৃত্বের অনেকেই প্রবীণ নেতার সঙ্গে দেখা করেন। গত সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খোঁজ নেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সংক্রমণ কমেছে, শারীরিক অবস্থার উন্নতি, এবার ছুটি চাইছেন বুদ্ধবাবু

সংক্রমণ কমেছে, শারীরিক অবস্থার উন্নতি, এবার ছুটি চাইছেন বুদ্ধবাবু
সংক্রমণ কমেছে, শারীরিক অবস্থার উন্নতি, এবার ছুটি চাইছেন বুদ্ধবাবু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত