বাংলদেশ জ্বলছে অশান্তির আগুনে, আর আঁচ পড়তে শুরু করেছে এপার বাংলায়। ভারতের একাধিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। গতকালই জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রায় ১২০০ বাংলাদেশির। তাঁদের আটকে দেয় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জাওয়ান। এবার মালদহের কেদিপাড়া সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফ জাওয়ানকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। এছাড়াও নদীর ওপারে আম বাগানে লুকিয়ে আছে ৮ জঙ্গি সুযোগ পেলেই ঢুকে পড়বে ভারতে দাবি গ্রামবাসীদের।
বিএসএফ সূত্রে খবর, প্রায় ১০-১৫ জন অনুপ্রবেশকারী ভারতের সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে। তখনই তাঁদের বাধা দেয় ওই এলাকায় কর্তব্যরত মহিলা বিএসএফ জাওয়ান। সেই সময় অই বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালায় তারা এবং পাল্টা গুলি চালায় বিএসএফ জাওয়ান। এই গুলির আওয়াজ পেয়েই ওই জায়গায় ছুঁটে আসে বাকি কর্তব্যরত জাওয়ানরা। আর তখনই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। এই ঘটনার পরেই সীমান্ত লাগোয়া গ্রাম গুলিতে ছড়িয়েছে তুমুল উত্তেজনা।
এদিকে কয়েকজন গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৮ জন সীমান্ত লাগোয়া একটি নদীর ওপারের আম বাগানে লুকিয়ে রয়েছে ৮ জন জামাত জঙ্গি। সুযোগ পেলেই তারা ঢুকতে পারেন গ্রামে। সম্ভবত বাংলাদেশের সীমান্ত রক্ষিরাই তাঁদের অনুপ্রবেশের জন্য সাহায্য করছে বলে বিস্ফোরক দাবি তোলে গ্রামবাসীরা। পাশাপাশি জানা গেছে এই ঘটনা নিয়ে সীমান্তের গ্রামবাসীদের নিয়ে আজ একটি আলোচনায় বসতে পারে বিএসএফ জাওয়ানরা। যদিও ঘটনায় রাত জেগে গ্রাম পাহাড়া দেবে বলে জানায় গ্রামবাসীরা।









