নজরবন্দি ব্যুরোঃ আজকাল যৌন জীবন নিয়ে প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই চিন্তিত থাকেন। বৈবাহিক হোক বা প্রেমের সম্পর্কে যৌনজীবন উত্তেজনাহীন হলে সে সম্পর্কের খুশি যেন কোথাও হারিয়ে যায়, তাই ভালো থাকতে, খুশি থাকতে যৌনজীবন নিয়ে সতর্ক থাকা খুব প্রয়োজন। কারণ এখন প্রায় সময়ই দেখা যৌন সমস্যার জন্যে সংসারে অশান্তি লেগেই থাকে। তাই সংসারের ঝামেলা এড়াতে এই বিষয়ে সতর্ক হওয়া খুব জরুরী। কিন্তু নতুন বছরে এই বিষয়ে সঙ্গীকে খুশি করবেন কিভাবে?
আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে নজরকাড়া চাহিদা বিরিয়ানি আর কন্ডোমের, বিপুল অঙ্কের লক্ষ্মীলাভ স্যুইগির



যৌনজীবন বিস্বাদ, উত্তেজনাহীন হয়ে পড়ছে? সঙ্গীকে খুশি করতে চান? কিন্তু কিভাবে করবেন? সমাধানের জন্য চিকিৎসকের কাছে দৌড়াতে হচ্ছে? এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কোনও কৃত্রিম প্রক্রিয়া বা ওষুধ না প্রয়োগ করে নতুন বছরে এই ৭টি সাধারণ ঘরোয়া খাবার আপনার যৌন ক্ষমতা দু’গুণ পর্যন্ত বাড়িতে তুলতে পারে!

দুধ: যৌন ক্ষমতা বাড়াতে দুধের জুড়ি মেলা ভার! দুধে থাকা প্রাণীজ-ফ্যাট যৌন ক্ষমতা বৃদ্ধি করে। শরীরে সেক্স হরমোনের পরিমাণ বাড়াতে চাইলে বেশি পরিমানে ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন। বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।



এলাচ: এলাচে অ্যাফ্রোডিসিয়াক বৈশিষ্ট্য থাকায় এটি যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে। এলাচের তেলের মাসাজ রোমান্টিকতা বাড়িয়ে তোলে। এছাড়াও, চা এবং কফিতে এলাচ মিশিয়ে খেলে পুরুষত্বহীনতা দূর হয়।

কলা: কলায় থাকে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম, যা যৌনক্ষমতা বৃদ্ধি করে। কলায় থাকা ব্রোমেলাইন নামক এনজাইম মেল সেক্স হরমোন টেস্টোস্টেরনের পরিমান বৃদ্ধি করে এবং পুরুষদের মধ্যে কামশক্তি বাড়ায়। পটাশিয়াম ও ভিটামিন শরীরে রক্ত সঞ্চালনার মাত্রাকে বৃদ্ধি করে এবং দেহের শক্তির স্তরকে বাড়িয়ে তোলে।

ডিম: যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা, হরমোনের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। রোজ সকালে একটা করে ডিম খেলে শরীরিক শক্তি ও যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে।

মধু: মধু হল হাজারো ফুল ও দানার নির্যাস, যা যৌন ইচ্ছাকে বৃদ্ধি করতে এবং যৌবন ধরে রাখতে উপকারি। সপ্তাহে তিন থেকে চার দিন সকালে ১ চামচ করে মধু খান।

রসুন: বহুকাল থেকেই যৌন সমস্যা মেটাতে রসুন ব্যবহার হয়ে আসছে। রোজ ১ কোয়া রসুন খাওয়া শুরু করুন, নারী ও পুরুষ, উভয়েরই যৌন উদ্দীপনা বাড়াতে এবং জননাঙ্গকে সক্রিয় রাখতে সাহায্য করে রসুন। এছাড়াও, রসুনে থাকা অ্যালিসিন যৌন অঙ্গগুলিতে রক্ত প্রবাহের মাত্রাকে স্বাভাবিক রাখে।
নতুন বছরে দি’গুণ বাড়িয়ে তুলুন যৌন ক্ষমতা, এই ৭টি খাবার খেলে জীবন হবে তেজি ঘোড়ার মতো

ডার্ক চকোলেট: ডার্ক চকোলেট একটি সুপরিচিত অ্যাফ্রোডিসিয়াক (Aphrodisiac) যা, যৌন উদ্দীপনাকে বাড়িয়ে তোলে। এতে থাকা ফেনিলেথ্যালামাইন উপাদান উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। এতে থাকে প্রচুর পরিমানে ক্যালরি যা, যৌন ক্ষমতা বৃদ্ধি করে। তাই, রোজ ১ থেকে ২ টুকরো ডার্ক চকোলেট খান।







