দু’দিনে ৩ লাশ! মালদহের গঙ্গায় ভেসে আসছে দেহ, ছড়াচ্ছে আতঙ্ক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’দিনে ৩ লাশ! মালদহের গঙ্গায় শনি-রবি মিলিয়ে এখন পর্যন্ত ভেসে এসেছে তিন তিনটি মৃতদেহ। প্রাথমিক ভাবে মনে করে হচ্ছে কোভিড রোগীর মৃতদেহ এগুলি। স্বাভাবিক ভাবেই ছড়াচ্ছে আতঙ্ক। চিন্তায় প্রশাসন। তবে খতিয়ে দেখা হবে এই ভেসে আসা মৃতদেহের সঙ্গে যোগ আছে কিনা উত্তর প্রদেশ বা বিহারের।

আরও পড়ুনঃ বারবেলায় দিদির ধমক, তবে কি রুটিন বদলাচ্ছে ‘মদন মিত্র লাইভে আছি’-এর

কয়েকদিন আগেই এই চিত্র দেখা গিয়েছিল উত্তর প্রদেশ-বিহার-মধ্যপ্রদেশে। গঙ্গায় ভেসে আসছিল একের পর এক মৃতদেহ। বিহার প্রশাসন সাফ জানিয়েছিল উত্তর প্রদেশ থেকে ভেসে আসা লাশ যাচ্ছে বিহারের অপর দিয়ে। তা যাতে বাংলায় প্রবেশ করতে না পারে তার উদ্যগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গঙ্গার প্রবেশ পথে বসানো হয়েছিল টহলদারি। মৃতদেহ এলেই রাজ্যে ঢুকতে না দিয়ে নিদান দিয়েছিলেন উদ্ধার করে সৎকারের। যোগী রাজ্যে গঙ্গাবক্ষে মৃতদেহ ভাসার পাশাপাশি নদীর তীরে থরে থরে বালি চাপা দেওয়া মৃতদেহও আবিষ্কার করা হয়েছিল।

তবে এবার আতঙ্ক ছড়িয়েছে মালদহে। গতকাল ২টি এবং আজ রবিবারের সকালে ইতিমধ্যে ১ টি মৃতদেহ ভেসে আসতে দেখা গেছে। গতকাল মানিকচকের কেশপুর এলাকায় ২ টি মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল, স্থানীয় প্রশাসন তা উদ্ধার করার পরেই আজ সকালে মানিকচকেরই অপর এক এলাকায় দেখা যায় অপর মৃতদেহ।

দু’দিনে ৩ লাশ! আজ রবিবার সকালে মৎস্যজীবীরা লক্ষ্য করেন সাদা প্যাকেটে মোড়া মৃতদেহ। খবর দেন গ্রামবাসীদের, খবর যায় প্রশাসনের কাছে। তবে স্থানীয়রা জানিয়েছেন এখানের মানুষ তা করেনি, তাঁদের ধারণা ভিন রাজ্য থেকেই মৃতদেহ ভেসে আসছে মালদহে। বিষয়টিতে উত্তরপ্রদেশ-বিহারের যোগ আছে কিনা খুঁটিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন