নজরবন্দি ব্যুরোঃ সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব খোয়ানোর পর এতদিন নীরবই ছিলেন। বিরাট কোহলির সেই নীরবতা যে ঝড়ের পূর্বের স্থিতাবস্থা ছিল, তা বোঝাই যাচ্ছিল। ভারতের টেস্ট অধিনায়ক মুখ খুললে যে ঝড় উঠবে, তা আন্দাজ করাই গিয়েছিল। হলও তাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল (Indian Team) উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন নির্বাচকরা মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানান যে তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যা নিয়ে বর্তমানে সাবধানী ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ ‘দাদার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ নেই’, বিরাট বিতর্কে সৌরভের পাশে পার্থ জিন্দাল


এসবের মধ্যেই নেটমাধ্যমে তুঙ্গে উঠেছে বিরাট ও বোর্ড প্রেসিডেণ্টের লড়াই। যেখানে নেশন স্ট্যান্ডস উইথ দাদা ও ওয়ার্ল্ড স্ট্যান্ডস উইথ কোহলি নিয়ে কার্যত সরগরম গোটা দেশের ক্রিকেট মহল। তবে কিছুটা হলেও যেন এই লড়াইতে পিছিয়ে রয়েছেন আরসিবির এই বর্তমান অধিনায়ক। কারন হিসেবে কপিল দেব, পার্থ জিন্দাল ও সুনীল গাভাস্করের মত একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব কে পূর্বেই দেখা গিয়েছে প্রিঞ্চ অফ ক্যালকাটার পাশে দাঁড়াতে।
যা নিয়ে অনেকেই মনে করছেন আগামী দিনে হয়ত কঠোর সমস্যার সম্মুখীন হতে চলেছেন বিরাট। কারন দেশীয় ক্রিকেটের নব্বই বছরের ইতিহাসে কার্যত প্রথমবার কোন বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনতে দেখা গিয়েছে কোন জাতীয় দলের অধিনায়ক কে। তাই বর্তমানে এই গোটা বিষয়টির অপর পর্দা ফেলতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিরাট বিতর্কের অবসান ঘটাতে ব্লু প্রিন্ট তৈরি বোর্ডের, চেনা ছবি ভারতীয় দলের

শোনা যাচ্ছে, এবারের এই দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন দলের হেড কোচ তথা রাহুল দ্রাবিড় ও বোর্ড সচিব জয় শাহের মাধ্যমে সৌরভের সঙ্গে আলোচনায় বসতে পারেন বিরাট। এরপরেই সমস্ত কিছু মিটে গিয়েছে গোছের বিবৃতি সকলের আম্নে জারি করে হয়ত পর্দা ফেলা হতে পারে গোটা বিষয়টির ওপর। তবে শেষ পর্যন্ত কি হয় সেদিকেই নজর সকলের। তবে এসবের মধ্যেই গতকাল দক্ষিন আফ্রিকা পৌঁছে কার্যত ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে বিয়াট, রাহানে, উমেশ সহ দলের অন্যান৭য় খেলোয়াড়দের।









