নজরবন্দি ব্যুরো: আগামিকাল ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হবে। বাংলাদেশের রাজনীতিতে এই দিনটি গত দুই বছর ধরে ভিন্নমাত্রা পেয়েছে। ২০২১ সালের ১০ই ডিসেম্বর বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাহিনীটির সাবেক কিছু কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এই দিনটিকে ঘিরে নানা রাজনৈতিক তৎপরতা দেখা যায়।
আরও পড়ুন: ভোটমুখী বাংলাদেশ, এই আবহে ফোর্বস-এর প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করলেন শেখ হাসিনা



এবারো ১০ই ডিসেম্বর ঢাকায় মানববন্ধন করতে চায় বিরোধী দল বিএনপি। যদিও পুলিশের দিক থেকে এখনো কোন অনুমতি মেলেনি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকই এখন কারাগারে কিংবা পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও এ্কই দিন

সমাবেশ করতে চেয়েছিল ঢাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট এলাকায়। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ করবে না আওয়ামী লীগ।রাজধানী ঢাকায় বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর বিএনপি।


Bangladesh: ‘মানবাধিকার দিবসে বাধা দিলে হবে ঘেরাও’
দলটির নেতারা বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। কর্মসূচিতে ‘গুম, খুন, ক্রসফায়ার ও কারা নির্যাতনের শিকার’ দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। এ ছাড়া ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা দিলে কিংবা কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।








