মহিলা ব্যবসায়ীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হুগলীতে ‘পরিষেবা’ বিজেপির!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহিলা ব্যবসায়ীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ‘পরিষেবা’ বিজেপির! দোকানের সামনে বছর দেড়েক ধরে জায়গা দখল করে চলছিল বিজেপি পরিষেবা কেন্দ্র। সেই দোকান খুলতে গেলে মহিলা ব্যবসায়ীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে চুঁচুড়া পিপুলপাতি মোড় এলাকায়।

আরও পড়ুনঃ লক্ষ্য ২১শের নির্বাচন। সবার অলক্ষ্যে শক্তি সঞ্চয় করছে সিপিআইএম!

অভিযোগ, বিজেপির তরফ থেকে পরিষেবা কেন্দ্র খোলা হয় একটি স্টেশনারি দোকানের সামনে লোকসভা ভোটের পর। যেই মহিলা টিকে ধাক্কা মারা হয়েছে তার ABP আনন্দ এ দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী বক্তব্য, “আমি এসেছিলাম, এসে বলেছিলাম আমার দোকানে এসব কি করছেন , তারা বলল দিদি আপনি যখনই দোকান খুলবেন তখনই আমরা চলে আসব। আমাকে দিনের পর দিন বলেছে দোকান খোলা যাবে না, আমরা এখানে বসেছি ।

এটা আপনার দোকান নয় মালিক কে ডাকুন‌ দিনের পর দিন আমি ভুগছি এই বিধবা মাকে নিয়ে। এগুলো আমার সাথে করে চলেছে বিজেপির লোকেরা।” ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ আসে এবং মহিলাকে আশ্বাস দেয় ঘটনাটি খুঁতিয়ে তদন্ত করার।ঘটনাটি ঘটে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে সকাল ১১ টায়।বিজেপি কর্মীরা অবশ্য অস্বীকার করেছেন মহিলাকে ধাক্কা মারা ঘটনাটি। তাদের বক্তব্য, দোকানটি দীর্ঘদিন বন্ধ ছিল তাই তারা সেখানে বিজেপির দলীয় কার্যালয় চালু করেন।

দোকানের মালিক জানান, বিজেপি কার্যালয়ের কারণে‌ দীর্ঘ দেড় বছর ধরে দোকান খুলতে পারছেন না। তিনি যখনই আসেন তখনই তাকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকালে দোকান খুলতে আশায় বিজেপি কর্মীরা চড়াও হয় দোকান মালিকের অর্থাৎ মহিলা ব্যবসায়ীর উপর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর