Chief Justice of India: বিচারককে হুমকির চিঠি, প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হলে বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। বাপ্পা চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তির তরফে আসানসোলের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে চিঠি ঘিরে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। বিচারককে হুমকির চিঠি ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার দ্বারস্থ বিজেপির আইনজীবী সেল।

আরও পড়ুনঃ Subal Bhowmik: আগামী সপ্তাহেই ত্রিপুরায় নাড্ডা, সুবলকে সভাপতি থেকে সরাল তৃণমূল

জানা গিয়েছে, আদালতের বিচারককে হুমকির ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির আইনজীবী সেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাবে। বুধবার প্রধান বিচারপতি এন ভি রমণের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা। এ দিন দুপুরে আইনজীবীদের সময় দিয়েছেন বিচারপতি। লিখিত আকারে প্রধান বিচারপতির কাছে এবিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারককে হুমকির চিঠি, বাড়ছে চাপ 
বিচারককে হুমকির চিঠি, বাড়ছে চাপ

উল্লেখ্য, গরু পাচার মামলায় বুধবার আসানসোলের বিশেষ আদালতে রয়েছে শুনানি। বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে চলবে শুনানি। এর আগে হুমকির চিঠি নিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টেড় রেজিস্ট্রারকে অবগত করেছেন বিচারক।  যেখানে স্পষ্ট জানানো হয়েছে,গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে। ২০ অগাস্ট চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিচারককে হুমকির চিঠি, বাড়ছে চাপ 

বিচারককে হুমকির চিঠি, বাড়ছে চাপ 
বিচারককে হুমকির চিঠি, বাড়ছে চাপ

যদিও এবিষয়ে বুধবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেব সম্পর্কে বলেছে। আমি সিবিআই তদন্ত চাইব। ‘ওটা সিবিআইয়ের তোতাবুলি’। এমনটাও কটাক্ষ করেছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনও ভরসা রাখে সেটাও স্পষ্ট হয়ে গেল। আজ নিজাম প্যালেস থেকে বের হওয়ার মুখে কেষ্টর মুখে মমতার উবাচ। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর