নজরবন্দি ব্যুরোঃ গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। তারপর থেকে রাজ্যে তাঁদের বিস্তার হয়েছে। তাই আত্মবিশ্বাস থেকেই সুকান্ত মজুমদারের দাবি এবার বাংলায় ২৫ টি আসন পাবে বিজেপি।
পাল্টা বিজেপি সভাপতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, লোকসভা ভোটে বাংলায় বিজেপি যদি ২৫ টি আসন পায় তাহলে আমি কান ধরে ওঠবোস করব। একইসঙ্গে তাঁর পাল্টা বক্তব্য বিজেপির ২৫ টি আসন না পায় তাহলে রাজনীতি ছাড়তে হবে তাঁকে। লোকসভায় এবার শূন্য পাবে বিজেপি।
আরও পড়ুনঃ জাদেজার সেঞ্চুরি, অধিনায়ক বুমরার ১ ওভারে ৩৫! রানের পাহাড়ে ভারত
শনিবার সাংবাদিক সম্মেলন থেকে তোপ দেগে রাজ্যের মন্ত্রীর বার্তা, বাংলায় বিজেপিতে এক থেকে দুয়ের বেশি আসন পাবে না। তবে আমরা চেষ্টা করছি সেটাকেও শূন্যতে নামিয়ে আনতে। হইহই করে কিছু বিধায়ক ওরা পেয়ে গিয়েছে। কিন্তু এখন যা ট্রেন্ড তাতে বিজেপি একটি আসনও পাবে না। মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না।

সরাসরি রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “সুকান্তবাবু লিখে দিন বিজেপি যদি ২৫ আসন না পায়, তাহলে উনি কী করবেন। লিখে দিন, উনি রাজনীতি ছেড়ে দেবেন। কান ধরে ওঠবোস করবেন। আমি তো বলছি, বিজেপি ২৫ আসন পেলে কান ধরে ওঠবোস করব।”
লোকসভায় এবার শূন্য পাবে বিজেপি, কটাক্ষ ফিরহাদের

অবশ্য রাজনৈতিক মহলের ব্যাখা, গত লোকসভা নির্বাচনে বিজেপির চমকপ্রদ ফলাফল হলেও বিধানসভা নির্বাচনে একশো পার করতে পারেনি তাঁরা। তারপর রাজ্যের একাধিক নির্বাচনে বিজেপির জনমত কমতে শুরু করেছে। জেলায় জেলায় দুর্বল হয়েছে সংগঠন। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির সংগঠন মজবুত না করতে পারলে আগামী দিনে বিজেপির জন্য বাংলায় চাপ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।



