জাদেজার সেঞ্চুরি, অধিনায়ক বুমরার ১ ওভারে ৩৫! রানের পাহাড়ে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রত্যাবর্তনের শুরুটা করেছিলেন সহ-অধিনায়ক। শেষটা করলেন অধিনায়ক নিজে। আর এর মাঝখানে দুর্দান্ত ইনিংস খেলে গেলেন রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লড়াই করার জায়গায় পৌঁছে গেল ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হল ৪১৬ রানে। একশোরও কমে পাঁচ উইকেটের পতন।

আরও পড়ুনঃ নো অবজেকশন হাতে পেলেন, বাংলা ছাড়লেন ঋদ্ধিমান

সেখান থেকে চারশো রান। তাও আবার ইংল্যান্ডের মাটিতে! আর অধিনায়ক হয়ে বুম বুম বুমরা দেখালেন ব্যাটিং ম্যাজিক। চারটি চার দুটি ছক্কা এক ওভারে এলো ৩৫ রান। হঠাৎ করে দেখলে মনে হবে এ যেন টি-টোয়েন্টি ম্যাচ। ১৬ বলে ৩১ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিলেন ভারত অধিনায়ক। আর করলেন এক রেকর্ড।

31

কারন এর আগে টেস্ট ক্রিকেটে কেও এক ওভারে ৩৫ রান করেনি। ২৮ করেছিলেন লারা। অতাই ছিল টেস্টে এক ওভারে সব চেয়ে বেশি রান। আর বুমরা আর সিরাজ মিলে করলেন ৩৫ রান। ব্রডের করা ৮৪তম ওভারের প্রথম বলে চার মারেন বুমরা। পরের বলটি ওয়াইড হয় এবং সেটিও চার হয়। তাতে মোট ৫ রান আসে।

জাদেজার সেঞ্চুরি, অধিনায়ক বুমরার ১ ওভারে ৩৫! রানের পাহাড়ে ভারত

এক বলেই ৯ রান পেয়ে যায় ভারত। দ্বিতীয় দ্বিতীয় বলটি নো করেন ব্রড এবং বুমরা সেই বলেই ছক্কা হাঁকান। তাতে আসে ৭ রান। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পর পর তিনটি চার মারেন ভারত অধিনায়ক। তাতে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ড স্পর্শ করেন তিনি।

33

এরপর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ১ রান নিয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরা। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১। আগের দিনই পন্থ ১১১ বলে ১৪৬ রানের অবিশ্বাস্য ইনিংসটি খেলেছিলেন। পন্থের সঙ্গে সহযোগীর ভূমিকায় ছিলেন জাদেজা।

জাদেজার সেঞ্চুরি, অধিনায়ক বুমরার ১ ওভারে ৩৫! রানের পাহাড়ে ভারত

পন্থ যখন মারকুটে ইনিংসে ইংল্যান্ডকে কোণঠাসা করছিলেন, তখন অন্য দিকে জাড্ডু ধরেছিলেন ইনিংসের হাল। কিন্তু পন্থ আউট হতেই জাদেজা আক্রমণ শুরু করেন। আক্রমণাত্মক মেজাজেই দেশের বাইরে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটের স্যার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন