বলেছিলেন লন্ডন বানাবেন, হয়ে গেছে ভেনিস, মমতাকে কটাক্ষ দিয়ে যাত্রা শুরু সুকান্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নৌকো উপহার দিতে চান রাজ্য বিজেপির নব নিযুক্ত সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। কারন হিসেবে তাঁর ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লন্ডন বানাবেন, কিন্তু কলকাতা রূপান্তরিত হয়েছে ভেনিসে। এদিন জল জমে থাকার কারনে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রচার স্থগিত রাখেন খিদিরপুরে। সেই প্রসঙ্গেই কটাক্ষ সুকান্তর।

আর পড়ুনঃ পথের জীবনে ইতি ইরাদেবীর, অভিষেকের হস্তক্ষেপে পেনশন চালু বুদ্ধবাবুর শ্যালিকার।

আজ ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত একবালপুরের সুধীর বসু রোডে এদিন বিকেলে সভা করা কথা ছিল মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু লাগাতার বৃষ্টিতে জমে থাকা জল না নামার কারনে সেই সভা বাতিল করতে একপ্রকার বাধ্য হয় তৃণমূল নেতৃত্ব। তবে চেষ্টার কসুর করেন নি পুর প্রশাসক ফরহাদ হাকিম। সকাল থেকেই নিজে উপস্থিত থেকে সভাস্থল পরিদর্শন করছিলেন তিনি।

সকালেই ডেকে পাঠান কলকাতা পুরোসভার কমিশনার কে। কমিশনার এসে দেখে যান এলাকা। দ্রুত জল সরানোর জন্যে বসানো হয় পাম্প। কিন্তু একটানা পাম্প চালিয়েও জল বের কথা সম্ভব হয়নি সভাস্থল থেকে। পুরসভা সূত্রে খবর গতকালের বৃষ্টির জন্যেই এই সমস্যা। কারন বৃষ্টি হয়েছে সারারাত। আর লকগেট বন্ধ করে দেওয়া হয়েছে সকাল ১১ টার সময়। তাই জল সরান সম্ভব হয়নি।

তৃণমূল সূত্রে খবর, জল নেমে গেলে আগামিকাল হবে মমতা বন্দোপাধ্যায়ের সভা। কিন্তু মমতার এই সভাবাতিল কে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, কিন্তু হয়ে গেছে ভেনিস”! পরে তাঁর সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি নৌকা উপহার দেব।”

বলেছিলেন লন্ডন বানাবেন, হয়ে গেছে ভেনিস, মমতাকে কটাক্ষ দিয়ে যাত্রা শুরু সুকান্তর।

বলেছিলেন লন্ডন বানাবেন, হয়ে গেছে ভেনিস, মমতাকে কটাক্ষ দিয়ে যাত্রা শুরু সুকান্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন