নজরবন্দি ব্যুরো: বিজেপির মিছিল ঘিরে তপ্ত হল মহানগরের রাজপথ। সোমবার পুলিশের লিখিত অনুমতি ছাড়াই মিছিল করল বিজেপির। যদিও মিছিলে দেখা মিলল না শোভন-বৈশাখীর। সোমবার সকালেই বৈশাখী জানিয়েছিলেন তিনি মিছিলে অংশ নেবেন না। এদিকে বেলা বাড়তে অনিশ্চিত হয়ে পড়েন শোভনও।
আরও পড়ুন: ১০০ আসনে প্রার্থী ঘোষণা শিবসেনার, নজরে বাংলা
শোভনকে রাজি করাতে বাড়িতে হাজির হন বিজেপি নেতারা। এদিকে মিছিলের পথেই পড়েছে তৃণমূলের মঞ্চ। দুই দলের কর্মীদের মধ্যে সামান্য উত্তেজনা শুরু হয়। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। জয় শ্রী রাম ধ্বনি দিয়ে মিছিল বিজেপি কর্মীদের। বিজেপির পতাকায় ঢেকেছে মিছিলের রাস্তা।
সোমবার আলিপুর থেকে তারাতলা-টালিগঞ্জ-হাজরা-চৌরঙ্গী হয়ে সেন্ট্রাল এভিনিউ বিজেপি রাজ্য দফতর পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। আর যার মূল আকর্ষণই হলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজর আছে এই মিছিলের দিকে। তবে এই মিছিলের জন্য পুলিশের তরফ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। যার ফলে বিশিষ্ট মহলের আশঙ্কা গেরুয়া শিবিরের এই মিছিলে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও বিজেপি নেতৃত্বের সাফ কথা, এই মিছিল হবেই। কিন্তু তাল কাটলো আরেক জায়গায়। মিছিলের অন্যতম আকর্ষণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মিছিলে থাকছে না বলে জানা গিয়েছে। বৈশাখীদেবী তাঁর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই দলের নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বলেও খবর। প্রসঙ্গত, এই মিছিলের আগে রবিবার রাতে গোলপার্কের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসেছিল বিজেপি কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
উড়ে এল জুতো, দলীয় সূত্রে খবর, সোমবার দলের রাজ্য দফতরে পৌঁছনোর পরে শোভনবাবু কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। সেইসব বিষয় নিয়েই নিজের জোনের কোর গ্ৰুপের সঙ্গে আলোচনার জন্য এই বৈঠক। সেখানেই শোনা যায় মিছিলে থাকতে পারবেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়।



