কোচবিহারকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় ধর্না বিজেপির, সঙ্গে জুড়ে গেল চোপড়া ইস্যুও

কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকে বিজেপির সংখ্যালঘু এক নেত্রীকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আবার রবিবার চোপড়ার তৃণমূল নেতা তাজম্মুল ওরফে 'জেসিবি'র একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোচবিহারকাণ্ডের প্রতিবাদে সোমবার বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক তথা মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ধর্না কর্মসূচি বিজেপির অন্যান্য মহিলা বিধায়ক দের। একই সঙ্গে জুড়ে গেল চোপড়ার ঘটনাও। রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। এর বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলে বিক্ষোভ বিজেপির। সেই সঙ্গে এই জোড়া ঘটনায় রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দবোস।

প্রসঙ্গত, কিছুদিন আগে  কোচবিহারের মাথাভাঙ্গা ২ ব্লকে বিজেপির সংখ্যালঘু এক নেত্রীকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়ায় বিজেপি। এবার এই ঘটনার সঙ্গে জুড়ে গেল চোপড়ার ঘটনাও। রবিবার চোপড়ার তৃণমূল নেতা তাজম্মুল ওরফে ‘জেসিবি’র একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পরে। যেখানে দেখা যায় এক তরুণ তরুনিকে বেধরক মারতে দেখা যায় ওই তৃণমূল নেতা ‘জেসিবি’ কে। তরুণীর চুলের মুটি ধরে মাটিতে ফেলে মারধর করতে দেখা যায়। একই ভাবে মারধর করা হয় ওই তরুণ কেও ( ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি )। ভিডিও প্রকাশ্যে আসার পরই একে একে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ায় রাজ্যের বিরোধী দলনেতারা।

কোচবিহারকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় ধর্না বিজেপির, সঙ্গে জুড়ে গেল চোপড়া ইস্যুও

কোচবিহারকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় ধর্না বিজেপির, সঙ্গে জুড়ে গেল চোপড়া ইস্যুও

আর এই জোড়া ঘটনার প্রতিবাদেই বিধানসভার সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ধর্নায় বসে বিজেপির অন্যান্য মহিলা বিধায়করা। উপস্থিত ছিলেন শিখা চট্য়োপাধ্য়ায়, চন্দনা বাউরি, ও সুনীতা সিংহরাও। প্রশ্ন তোলেন রাজ্যে এতবর দুটি ঘটনার পড়েও এখনও মুখ্যমন্ত্রীর থাকা নিয়ে।

কোচবিহারকাণ্ডের প্রতিবাদে বিধানসভায় ধর্না বিজেপির, সঙ্গে জুড়ে গেল চোপড়া ইস্যুও

এদিন অগ্নিমিত্রা পাল এ রাজ্যের নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবং তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েই এই ধর্নাবস্তান বলে জানান তিনি। পাশাপাশি কোচবিহারের নির্যাতিতা মহিলাকে নিয়ে রাজভবনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত