কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই, শপথ আগামীকাল। #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই। আগামীকাল শপথ নেবেন তিনি। গতকালই পদত্যাগ করেছিলেন বিএস ইয়েদুরাপ্পা। তারপর আজই সব জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। টানাপোড়েনের পর অবশেষে কর্ণাটকে পালাবদল। মোদি শাহর ওপর আস্থা রেখেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় ইয়েদুরাপ্পাকে।

আরও পড়ুনঃ বাংলায় আজ করোনা আক্রান্ত ৬৬২, মৃত্যু হল ১০ জনের। #Coronavirus

সোমবারই কর্ণাটক সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই পদত্যাগের ঘোষণা করেন ইয়েদুরাপ্পা। নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই। কর্নাটকের মুখ্যমন্ত্রী বদল হচ্ছে এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই। সেই জল্পনার অবসান ঘটল আজ।

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই, শপথ আগামীকাল। #BreakingNews
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই, শপথ আগামীকাল। #BreakingNews

বৃহস্পতিবার বিজেপির এক প্রবীণ নেতা ইয়েদুরাপ্পার পদত্যাগের জল্পনা উসকে দিয়েছিলেন। রবিবার সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন খোদ ইয়েদুরাপ্পা নিজেই। তিনি বলেছিলেন, ‘আমাকে দলের সিদ্ধান্ত জানানো হলে আপনাদের সবাইকে তা জানাব। এরপর আমি পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। বিএস ইয়েদুরাপ্পা কে সরে যেতে হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে। সরকার গড়ার মাত্র দু’বছরের মধ্যে ইস্তফা দিতে হলো ইয়েদুরাপ্পা কে। তিনি অবশ্য বলছেন কৃষকের জন্য, দলিতের জন্য, আম জনতার জন্য যথাসাধ্য লড়াই করেছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর