নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের বাগটুইতে নৃশংস মৃত্যুর ঘটনায় বাগটুই যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে রামপুরহাট যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত রয়েছেন চার প্রাক্তন আইপিএস অফিসার।
আরও পড়ুনঃ করোনার জন্মভূমি উহান ফেরত মহিলার অস্বাভাবিক মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য
এর মধ্যে রয়েছেন, উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, কর্নাটকের প্রাক্তন আইপিএস তথা সাংসদ রামমূর্তি এবং বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। বাগটুই গ্রামে সেদিন কি ঘটেছিল? ঘটনার সঙ্গে কারা জড়িত? তা খতিয়ে দেখবেন তাঁরা। একইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন।
সোমবার রাতে রামপুরহাটে খুন হন পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তার মৃত্যুর দেড় ঘন্টার মধ্যে বাগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি। ঘটনায় তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছে আইনশৃঙ্খলার এডিজি জ্ঞানবন্ত সিং। অন্যান্য অফিসারদের মধ্যে রয়েছেন, মীরজ খালিদ, সঞ্জয় সিং। ঘটনায় ২০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
বাগটুই যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল, খতিয়ে দেখবেন তাঁরা

আজই বাগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বেলা ১১টার দিকে ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে রামপুরহাট যাবেন তিনি। সার্কিট হাউসেই প্রশাসনির বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করবেন তিনি। রামপুরহাট মেডিক্যাল হাসপাতালে গিয়ে আহতদের পরিবারের সঙ্গে কথাও বলতে পারেন মমতা। এর পরেই মুখ্যমন্ত্রী বগটুইয়ের উদ্দেশে রওনা দিতে পারেন বলে জানিয়েছেন ওই আধিকারিক।



