কাল বিজেপি-র নবান্ন অভিযান। আগামি ২ দিন নবান্ন বন্ধ রাখার নোটিশ! #BreakingNews

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল বিজেপি-র নবান্ন অভিযান। কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা, রাজ্যে গণতন্ত্র লুঠ, চুরি ইত্যাদি একাধিক অভিযোগ সামনে রেখে নবান্ন অভিযান ঘোষনা করা হয়েছে। কিছুদিন আগে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এই ঘোষণা করেন। যদিও আজ অভিযানের দিনক্ষন ঘোষণা করেননি তিনি। উল্লেখ্য এর আগে নেড়া হয়ে বিষ্ণুপুরের মন্দিরে পুজো দিয়ে বিজেপি কর্মীদের সেলফ ডিফেন্সের জন্যে ৯০ হাজার ত্রিশূল বিলি করে ছিলেন সাংসদ!

আরও পড়ুনঃ করোনা আবহেই ৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, লাগবেনা TET !

পাখির চোখ নির্বাচন এখন শাসক-বিরোধী উভয়েরই। তার আগে গেরুয়া শিবির মরিয়া শাসকদল তৃণমূল কে চাপে ফেলতে। বিজেপি এবার সিদ্ধান্ত নিয়েছে পথে নেমে আন্দোলন এর। তারা ৮ ওই অক্টোবর ডাক দিয়েছে নবান্ন অভিযান এর। বিজেপি জানিয়েছে কোনো পরিস্থিতিতেই সিদ্ধান্ত বদল করা হবে না নবান্ন অভিযান এর।

আগামীকাল, ৮ ই অক্টোবরের নবান্ন অভিযান প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “কোনও বাধা মানা হবে না। গেরিলা কায়দায় অভিযান হবে। রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের ধারা বজায় রেখে তৃণমূলকে আক্রমণ করেন কড়া ভাষায়। তার বক্তব্য, “২০২১ সালে তৃণমূল নেতারা শৌচালয়ে বেরোতে ভয় পাবে। ওরা যা করছে তার তিনগুণ অত্যাচার করা হবে।”

আরও পড়ুনঃদীর্ঘ এক মাস পর অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী!

কাল বিজেপি-র নবান্ন অভিযান। আগামীকাল বিজেপি-র নবান্ন অভিযান কে কেন্দ্র করে ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর। পাশাপাশি কাকতালীয় ভাবে কাল ও পরশু নবান্ন বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, কাল ও পরশু নবান্ন ডিপ ক্লিন ও স্যানিটাইজ করা হবে। তাই সব কর্মী ও অফিসাররা এই দু’দিন যেন নবান্ন চত্বরে না আসেন।

এই নবান্ন স্যানিটাইজ করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার কে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, প্রমাণিত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পাচ্ছেন। তবে আমরা সহজে ছেড়ে দেবনা। এদিকে নবান্ন চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ১ কিলোমিটার আগেই মিছিল রুখে দেওয়ার জন্যে ইতিমধ্যেই জড়ো করা হয়েছে গার্ড ওয়াল, ক্যম্প করা হয়েছে নবান্ন চত্বরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন