নজরবন্দি ব্যুরো: দীর্ঘ এক মাস পর অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী! রিয়া চক্রবর্তী জামিন পেলেন প্রায় এক মাসের মাথায়। বোম্বে হাইকোর্ট রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করে বুধবার। রিয়াকে জামিন দেয়া হয় তারই আবেদন প্রেক্ষিতে।গত 9 সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা টানা প্রায় তিন দিনের জেরার পর মাদক যোগে গ্রেপ্তার করেছিল এনসিবি রিয়াকে।
আরও পড়ুনঃরাজ্যে রেকর্ড ভাঙা মৃত্যুমিছিল! পুজোর আগে করোনা শঙ্কিত বাংলা।
তার কিছুদিন পরই রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে রিয়ার জামিনের আবেদন জানিয়ে দ্বারস্থ হন বোম্বে হাইকোর্টের। অভিনেত্রীর জামিনের আবেদনের রায়দান সেখানে গত ২৯ সেপ্টেম্বর রিজাভ রাখে হাইকোর্ট। বুধবার ঘোষণা করা হলো সেই সংরক্ষিত রায়। তবে জামিন রিয়া তার ভাই সৌভিক চক্রবর্ত্তী পাননি জামিন।
বোম্বে হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্ত এর। অন্যদিকে গ্রেপ্তার মাদক যোগে আবদুল বশিত পাননি জামিন।
দীর্ঘ এক মাস পর অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী! এর আগে এনসিবি এর আধিকারিকরা রিয়া ও অন্যান্য অভিযুক্তদের জামিন না দেওয়ার আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্ট কে বলেছিলেন,’সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে মাদক যোগে গ্রেপ্তার করা হলে তার কি হয়।’ আরও বলেন তারা,’রিয়ার ভাই ও অন্যান্যরা মাদকচক্রের সক্রিয় সদস্য। তাদের জেরা করে শিকার পর্যন্ত পৌঁছানো সম্ভব।’



