মুকুল PAC চেয়ারম্যান, নালিশ জানাতে শুভেন্দুর সঙ্গে রাজভবনে যাচ্ছেন BJP বিধায়করা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুল PAC চেয়ারম্যান, প্রস্তাবের দিন থেকেই মানতে পারেনি গেরুয়া শিবির। বারবার মুকুলের বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন গেরুয়া শিবিরের বাকিরা। দলত্যাগ বিরোধী আইনের কথাও তুলে এনেছিলেন শুভেন্দু।

আরও পড়ুনঃ ১০০ টাকার জেরে খুন! জোড়াসাঁকো কান্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদে কপালে চোখ পুলিশের

তবে সেসব পেরিয়ে আপাতত বিধানসভার PAC চেয়ারম্যান হয়েছে মুকুল রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পরেও খাতায় কলমে বিজেপির বিধায়ক হিসেবেই রয়ে গিয়েছেন মুকুল রায়। রায় সাহেবের এই মনে প্রানে তৃণমূল আর খাতায় কলমে বিজেপি হয়ে থাকার মাইন্ডগেম নিয়েই ক্ষুব্ধ বঙ্গ বিজেপি।

মুকুল PAC চেয়ারম্যান, ধোপে টেকেনি অধিকারীর দলত্যাগ বিরোধী আইনের তত্ব। 

মুকুল PAC চেয়ারম্যান, নালিশ জানাতে শুভেন্দুর সঙ্গে রাজভবনে যাচ্ছেন BJP বিধায়করা
মুকুল PAC চেয়ারম্যান, নালিশ জানাতে শুভেন্দুর সঙ্গে রাজভবনে যাচ্ছেন BJP বিধায়করা

PAC চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা হওয়ার পরেই বিধানসভা থেকে বেরিয়ে এসেছিলেন গেরুয়া শিবিরের বিধায়করা। সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধিকারীর বক্তব্য ছিল নিয়ম ভেঙেছে তৃণমূল। বিরোধী দলের কাউকে না করে নিজের দলের লোককেই বসিয়েছে পদে।

মুকুল PAC চেয়ারম্যান, এবার সেই বিষয়েই নালিশ জানাতে রাজ্যপাল সাক্ষাতে যাচ্ছেন গেরুয়া শিবিরের বিধায়করা। আগামী কাল ক্যাপ্টেন শুভেন্দুর নেতৃত্বে রাজভবনে যাবেন তাঁরা। সঙ্গেই তোড়জোড় শুরু হয়েছে বিধানসভায় যে ৮ টি কমিটির চেয়ারম্যান করা হয়েছে গেরুয়া শিবিরের বিধায়ক দের, তা থেকে পদত্যাগ। মুকুলকে PAC চেয়ারম্যান করার পরেই প্রতিবাদে এই সিদ্ধান্ত তাঁদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর