21 July: তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা, জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের পর একাধিক বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। দরজা খুলে দিলে গোটা বিজেপি দলটাই উঠে যাবে। এই বার্তা বিগত দিনেও দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চে সেই চমক দিতে চলেছে তৃণমূল। শোনা যাচ্ছে, তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা।

আরও পড়ুনঃ Mamata Banerjee: আর কিছুক্ষণের অপেক্ষা, কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা

সবচেয়ে বেশী আলোচনা হচ্ছে খড়গপুরের বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে ঘিরে। আরও অনেক বিজেপি নেতাদেরকে আজ একুশে জুলাইয়ের মঞ্চে যোগদান করতে দেখা যেতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, সেই তালিকায় সর্বাধিক আলোচনা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং অশোক দিন্দাকে নিয়েও।

তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা, জোর জল্পনা 
তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা, জোর জল্পনা 

গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছিল বিজেপি। ৭ জন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন। বাকি রয়েছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। অর্জুনের সঙ্গে পবন যে এখন তৃণমূলে, তা মনে করছেন বিজেপি নেতারা। আজকের অনুষ্ঠানে পবন কে কী দেখা যাবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা, জোর জল্পনা 

তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা, জোর জল্পনা 
তৃণমূলের সভামঞ্চে যোগদান করবেন বিজেপির বিধায়করা, জোর জল্পনা 

 

ইতিমধ্যেই তৃণমূলে যোগদানের জন্য আজ কলকাতায় উপস্থিত হয়েছে বিজেপি দুই সাংসদ মানেকা গান্ধী এবং বরুণ গান্ধী। শোনা যাচ্ছে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চেই পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেবেন গান্ধী পরিবারের দুই সদস্য। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন