এবার রাম জন্মভূমি অযোধ্যা সহ গোটা উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়ল মোদীর বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার রাম জন্মভূমি অযোধ্যা সহ গোটা উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়ল মোদীর বিজেপি। চার রাজ্যে নির্বাচনে শুধু নিজেদের দখলে থাকা আসামকে নিজের দখলে রাখতে পেরেছে দেশের শাসক শিবির বিজেপি। বাকি তিন রাজ্যে কার্যত চাকা উল্টে পড়েছে মোদীর বিজয়রথের। আর যে রামকে নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছে বিজেপি সেই রাম রাজ্যেই মুখ থুবড়ে পরল নরেন্দ্র মোদীর দল।

আরও পড়ুনঃ মানুষকে সুরক্ষা দিতে পারছেন না, সাংসদ পদ ছাড়তে চান জানালেন অর্জুন সিং।

উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে কার্যত শোচনীয় হারের সম্মুখীন তারা। তাও যে সে কেন্দ্রে নয় খোদ রামের জন্মভূমি অযোধ্যা যেখানে ঘটা করে রামমন্দির বানানোর কাজ শুরু করেছে তারা। এছারাও তালিকায় রয়েছে খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারানসী। সেখানেও ঠাই মেলেনি পদ্মের। ফলাফল বলছে বারানসীর জেলা পঞ্চায়েতের ৪০ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র ৮ টিতে। অন্যদিকে রাম্ভুমি অযোধ্যায় ৪০ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র ৬ টি।

অন্যদিকে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি সেখানে জিতেছে ২৪ টি আসন। একইরকম শোচনীয় অবস্থা কৃষ্ণের মথুরাতেও। সেখানে ১৫ টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ৩ টি। বাকি ১২ টি আসনই দখলে নিয়েছে বিএসপি। খোদ রামরাজ্য যেখানকার মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ এবং যেখানে খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র সেখানে এরকম শোচনীয় পরাজয়ের পর কার্যতই মাথায় হাত পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। দলের অন্দরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ রামের স্থান তথা প্রধানমন্ত্রীর কেন্দ্রে এমন শোচনীয় অবস্থা হলে বাকি গড় রক্ষা করা তো কার্যত অসম্ভব।

এবার রাম জন্মভূমি অযোধ্যা সহ গোটা উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়ল মোদীর বিজেপি। এছাড়াও নতুন কেন্দ্রে জয়লাভও এখন দিবাস্বপ্ন ঠেকছে বিজেপি নেতাদের কাছে। কেন এমন শোচনীয় ফল তার কারন খুঁজতে জরুরি পর্যায়ে খুব শীঘ্রই বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে নিজের কেন্দ্রে এমন শোচনীয় ফলে বিজেপির সঙ্গে মুখ পুড়ল প্রধানমন্ত্রীরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন