শোভনের পর মমতার প্রশংসা দলবদলু প্রবীর ঘোষালের, তবে কি ফিরছেন পুরনো দলে?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোভনের পর মমতার প্রশংসা দলবদলু প্রবীর ঘোষালের, তবে কি ফিরছেন পুরনো দলে?  বিজেপিকে কার্যত দুরমুশ করে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর এই বিপুল জয়ের পরেও একগুচ্ছ দলবদলুদের প্রতি দয়া দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল সাংবাদিক সম্মেলনে তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান “আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত”।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছে বড় চমক, দেখুন কে কে আমন্ত্রিত

এরপরেই মমতার প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর একদা অত্যন্ত কাছের শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রায় একই সুর শোনা গেল উত্তরপাড়ার পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল এর মুখে। একযোগে মমতা-অভিষেকের স্তুতি শোনা গেল তাঁর মুখে। সাংবাদিকদের তিনি বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মধারা শুরু করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ২০১৯ এর বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ হাতে নিয়েছিল। আর আজ তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে।”

অন্যদিকে নিজের দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে তাঁর মন্তব্য “একটা দুর্বলতা তো ছিলই এমনকি বুথ স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে পারা যায় নি, আর সেটা করতে ব্যর্থ হয়েছে বিজেপির কর্মীরা। প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায আবেদন় কে বাংলার মানুষ অনেক বেশি গ্রহন করেছিল বলে আজ এই ফল।” এখানেই না থেমে তাঁর সংযোজন “অস্বীকার করে কোনও লাভ নেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়ে ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ গ্রহণ করেছেন, তার জন্যেই এই ফলাফল।” এরপরেই তাঁকে পুরনো সলে ফেরা নিয়ে জানতে চাওয়া হলে ইঙ্গিতপূর্ণ ভাবে প্রবীরবাবু জানান “এই মুহূর্তে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবিলা। যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন সেইটাই এখন প্রথম প্রায়োরিটি তারপরে রাজনীতি। আগে মানুষ বাঁচবে তারপরে তো রাজনীতি।”

শোভনের পর মমতার প্রশংসা দলবদলু প্রবীর ঘোষালের, তবে কি ফিরছেন পুরনো দলে?  অর্থাৎ সোজাসুজি না বললেও অদূর ভবিষ্যতে দলে ফেরার সম্ভনাকে উরিয়ে দেননি তিনি। এখন দেখার দলত্যাগীরা ফের শাসক শিবিরে ফিরে আসেন কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর