মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছে বড় চমক, দেখুন কে কে আমন্ত্রিত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এই নিয়ে তৃতীয়বার, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ মে সকাল ১০:৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা। এই বছর কোভিড পরিস্থিতির কারণে খুব ছোট করেই শপথগ্রহণের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কে কে আছেন আমন্ত্রিতদের তালিকায়? সূ্ত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু শারীরিকভাবে অসুস্থত হওয়ার ফলে তিনি উপস্থিতি থাকবেন না বলেই জানা গিয়েছে।

আমন্ত্রণ জানানো হচ্ছে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও।

এছাড়া তৃণমূলের তরফে থাকতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেতে পারেন সাংসদ দেব এবং শতাব্দী রায়কে। করোনা পরিস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে না অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতা-নেত্রীদের।

রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। মোট ২১৩টি আসন জিতেছে তৃণমূল। কিন্তু নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই প্রশ্ন, বিধায়ক না হয়ে কি করে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন তিনি? সংবিধান অনুযায়ী এই ক্ষেত্রে শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে বিধায়ক হতে হবে তাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর