বিজেপি সভাপতি জে পি নাড্ডা করোনা পজিটিভ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি সভাপতি জে পি নাড্ডা করোনা পজিটিভ! কদিন আগেই বঙ্গে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। তাঁর সফর ঘিরে রাজ্যে তোল্পাড় শুরু হয়। যা এখনও অব্যহত। কিন্তু এর মাঝেই খবর এল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে খুব বেশি উপসর্গ না থাকায় আপাতত হোম আইশোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলেই ৭৫ লক্ষ চাকুরি; প্রতিশ্রুতির কার্ড বিলি শুরু করল বিজেপি!

এদিন করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।  কলকাতা থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হলেন তিনি। তাঁর আরগ্য কামনা করেছেন বিজেপির রাজ্য নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত