নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় এলেই ৭৫ লক্ষ চাকুরি; প্রতিশ্রুতির কার্ড বিলি শুরু করল বিজেপি! অনেক রকম ভোট প্রতিশ্রুতি দেখা যায় কিন্তু গ্যারান্টি কার্ড? তাও আবার চাকুরির! বঙ্গের ভোটকে পাখির চোখ করে বেকারদের মন জিততে এমনি উদ্যোগ নিল বিজেপি। বিজেপি সূত্রে খবর রাজ্যে শিক্ষক নিয়োগ, গ্রুপ ডি সহ একাধিক ক্ষেত্রে গত কয়েক বছর ধরে চাকরিপ্রার্থীদের আন্দোলন নজর কেড়েছে। সেই সব চাকরিপ্রার্থীকে গেরুয়া ছাতার তলায় আনাই লক্ষ্য তাঁদের।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ‘বাংলা আবাস যোজনা’য়’ দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড সরকারি কর্মী


বিজেপি সূত্র জানিয়েছে আপাতত ৭৫ লক্ষইয় প্রতিশ্রুতি কার্ড বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসেব অনুযায়ী একটি চাকরি সমান পরিবারের কমপক্ষে ৪ টি ভোট অর্থাৎ ৭৫ লক্ষ যুবক যুবতীকে প্রতিশ্রুতির কার্ড দিলে তাঁর মধ্যে থেকে যদি ১০ শতাংশও বিজেপিকে ভোত দেয় তাহলে ৩০ লক্ষ্য ভোট আসবে বিজেপি-র ঝুলিতে, যা ফারাক গড়ে দেবে নির্বাচনে।
যদিও কিভাবে, কোন সেক্টরে কেম্ন বেতন বা কোন যোগ্যতায় চাকুরি তাঁর কিছুই বলা হয়নি। আপাতত প্রতিশ্রুতি-র কার্ড নিয়ে অপেক্ষা করতে হবে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার জন্যে। তাঁরপরেই হবে চাকুরি! রবিবারই প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। আজ হেস্টিংস নির্বাচনী কার্যালয়ে চাকরি প্রতিশ্রুতি কার্ড বিতরণ শুরু হল। মোট ৭৫লক্ষ যুবককে চাকরির প্রতিশ্রুতি কার্ড দেওয়া হবে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও সাংসদ সৌমিত্র খাঁ। সাংবাদিকদের সামনে বেকারদের হতাশা তুলে ধরার চেষ্টা করেন দুজনেই। সৌমিত্র বলেন, “আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়োগ হবে। বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।”


সিঙ্গুর আন্দোলনে তৃণমূলের সাথে বিজেপি-র সঙ্গ দেওয়া থেকে শুরু করে মুকুল রায়ের প্রতিনিধিত্ব ভুলে মুকুল এদিন বলেন সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো বড় ভুল! অতীত ভুলে এদিন মুকুল রায় বলেন, “এখন বাংলায় শিল্প সম্মেলন হয়। কিন্তু বিনিয়োগ হয় না। সিঙ্গুরেও কিছু হয়নি। টাটাকে তাড়ানো ছিল সব থেকে বড় ভুল।”







