Kaliaganj: উত্তপ্ত কালিয়াগঞ্জ, জোড়া মৃত্যুতে ১২ ঘণ্টা বনধের ডাক বিজেপির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তপ্ত কালিয়াগঞ্জ! কিছুতেই শান্ত হচ্ছে না পরিবেশ! ইতিমধ্যেই কালিয়াগঞ্জে নাবালিকাকে ঘর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে, যুবকের মৃত্যুতে তোলপাড় এলাকা! এহেন পরিস্থিতিতে কালিয়াগঞ্জে অশান্তির প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি। টানা ১২ ঘণ্টা উত্তরবঙ্গে ৭ টি জেলায় বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপির কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল!

আরও পড়ুন: Sukanya Mondal: গরুপাচার মামলায় অনুব্রত-কন্যাকে তিনদিনের ইডি হেফাজত, সাক্ষাৎ করতে পারবেন আইনজীবীর সঙ্গে

341907356 6971240946225643 7586180387454581594 n

অন্যদিকে, এদিন কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। শুধু তাই নয়, ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এফআইআর ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এছাড়াও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন চাইলে পুলিশের কাছে নথি চাইতে পারে বলেই জানিয়েছে হাইকোর্ট! সেই ব্যাপারেই সহযোগিতা করতে হবে রাজ্য প্রশাসনকে। এমনটাই আদালতে এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি।

281133889 577627177042148 7265133424464035892 n

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কালিয়াগঞ্জে সাহেবঘাটায় এক আদিবাসী ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে রনক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে, এমনটাই অভিযোগ উঠেছে। যদিওবা এই ঘটনায় পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাচ্ছে, ছাত্রীর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। কোনও যৌন হেনস্তার চিহ্ন নেই। পাশাপাশি ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে ওই এলাকায়।

উত্তপ্ত কালিয়াগঞ্জ, বিজেপির কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল

341821862 779200590167960 2288993614938313362 n
উত্তপ্ত কালিয়াগঞ্জ, বিজেপির কর্মসূচি নিয়েছে বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল

এদিকে, নতুন ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! কিছুতেই যেন শান্তি ফিরছে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে! পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছেন বলেই দাবি করেছে মৃতের পরিবার। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। শুধু তাই নয় এই ঘটনায় মমতার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন