যদিও সাময়িক জামিন পেয়েছেন আসারাম, তবে তাঁর বিরুদ্ধে মামলা এখনও চলমান। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে বাধ্য হবেন তিনি। এই ঘটনার পর সমাজে আইনের শাসনের গুরুত্ব আরও একবার প্রমাণিত হয়েছে।
অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম গোবিন্দ নট। তাঁর সঙ্গেই মেয়েটি প্রতিদিন স্কুলে যেত। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। স্কুল চত্বর থেকে উদ্ধার হয় মেয়েটির দেহ। যদিও প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের কথা অস্বীকার করেন ওই প্রধান শিক্ষক। তিনি বলেন, বৃহস্পতিবার ওই ছাত্রীকে স্কুলে নামিয়ে দিয়ে একটি কাজে বেরিয়ে গিয়েছিলেন। যদিও পরবর্তীতে চাপে পড়ে অপরাধ স্বীকার করে নেন তিনি।
ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। নির্যাতিতা জানিয়েছেন, "শুক্রবার আমার স্বামী আমাদের সন্তানকে তুলে দিতে গিয়েছিল। সেই সময় আমাদের পাশের এক প্রতিবেশী দরজায় কড়া নাড়তে থাকে। আমি ভাবি মনে হয় তার কোন দরকার আছে কিন্তু এরপর সে জোর করে ঘরে ঢুকে পড়ে এবং আমাকে ধর্ষণ করে।"
আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের ওই চিকিৎসককে। এই ঘটনায় উত্তাল গোটা দেশ। ফের একবার নারী নির্যাতন ইস্যুতে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অভিনেতা তথা সিপিআইএম বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁরই সহকর্মী-অভিনেত্রী মিনু মুনের। মুকেশের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। শুধু মুকেশই নয়, মালায়লম ফ্লিম ইন্ডাস্ট্রির আরও বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই একই অভিযোগ এনেছেন মিনু।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন এবং মহারাষ্ট্রের ঠাণেতে স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল গোটা দেশ। এর মধ্যেই এমন একটা রিপোর্ট এল, যা দেখে চক্ষুচড়কগাছ হতে পারে আমজনতার।